অরূপ মাহাত: কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর থেকেই ভারতের বিরোধিতা করে এসেছে পাকিস্তান। প্রয়োজনে যুদ্ধের হুঁশিয়ারিও দিয়েছেন সে দেশের প্রধানমন্ত্রী ইমরান খান। পাক সেনারা যুদ্ধের জন্য প্রস্তুত বলেও জানান। শুধু তাই নয়, পারমাণবিক অস্ত্র প্রয়োগের মতো চরম হুঁশিয়ারি পর্যন্ত দেন তিনি। বারবার সীমান্তের ওপার থেকে উত্ত্যক্ত করা হয়েছে ভারতকে। কাশ্মীর ইস্যু নিয়ে রাষ্ট্রসংঘ থেকে শুরু করে বিভিন্ন মিত্র দেশে দরবার করেছে পাক প্রশাসন। কিন্তু সাহায্য পায়নি কোথাও। উল্টে কোনও কোন দেশ পাকিস্তানের মনোভাবের সমালোচনা করে কাশ্মীরকে ভারতের অভ্যন্তরীণ বিষয় বলে উল্লেখ করেন।
পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া এদিন সব সীমাকেই ছাড়িয়ে যান। কাশ্মীরকে পাকিস্তানের অঙ্গ বলে উল্লেখ করেন তিনি। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘এই মুহূর্তে কাশ্মীরে এক নৃশংসতার রাজনীতি চলছে৷ তার সঙ্গে হিন্দুত্ববাদের শিকার হচ্ছে কাশ্মীর। কাশ্মীর পাকিস্তানের একটি বিষয়। ভারত সরকার কাশ্মীর নিয়ে যে সিদ্ধান্ত নিয়েছে, তা আমরা একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। পাকিস্তান কখনও কাশ্মীরকে একা ছাড়বে না। আমাদের সেনাবাহিনী নিজেদের শেষ নিঃশ্বাস এবং শেষ রক্তবিন্দু পর্যন্ত কাশ্মীরের প্রতি কর্তব্য করে যাবে৷’
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…