নিউজ

জানেন কাশ্মীরের পর মোদী সরকারের পরবর্তী লক্ষ্য কী?

অরূপ মাহাত: দ্বিতীয় বারের জন্য ক্ষমতায় এসে মোদী সরকার কাশ্মীর নিয়ে বারবারই কড়া বার্তা দিয়ে এসেছে৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং পাক অধিকৃত কাশ্মীর ও আকসাই চিন ভারতের অংশ বলে দাবি করেছেন। সেই সূত্র ধরেই বুধবার কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বলেন, ‘কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের পর এবার মোদী সরকারের পরবর্তী লক্ষ্য পাক অধিকৃত কাশ্মীর দখল করা৷’ একই সাথে তিনি বলেন, পাক অধিকৃত কাশ্মীর খুব শীঘ্রই ভারতের সীমানা ভুক্ত হবে বলেই তাঁর দৃঢ় বিশ্বাস৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিতীয় দফার ১০০ দিন পূর্তি উপলক্ষ্যে এক অনুষ্ঠানে যোগ দিয়ে এদিন কাশ্মীর প্রসঙ্গে মুখ খোলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং৷ কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার মোদী সরকারের বড়সড় সাফল্য বলে দাবি করেন তিনি৷ তিনি আরও বলেন, কাশ্মীর এখন শান্ত, পরিস্থিতিও নিয়ন্ত্রণে, তাই কাশ্মীর নিয়ে যে মিথ্যা প্রচার চালাতে চাইছে পাকিস্তান, তা ব্যর্থ হবেই৷ এর আগেও তিনি পাক অধিকৃত কাশ্মীরকে কিভাবে ভারতের সঙ্গে যুক্ত করা যায় সে বিষয়ে ভাবনা চিন্তা করতে বলেছিলেন।

Anirban Kundu

Recent Posts

দেশের প্রথম বুলেট ট্রেনের ফার্স্ট লুক প্রকাশ্যে, কবে শুরু হবে পরিষেবা?

দেশের প্রথম বুলেট ট্রেনকে (India’s First Bullet Train) ঘিরে বহুদিন ধরেই উৎসাহ তুঙ্গে। কবে এই…

May 18, 2026

লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্টেই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা! বড় ঘোষণা অগ্নিমিত্রা পালের

রাজ্যে সরকার বদলের পর একের পর এক নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগোচ্ছে নতুন সরকার। এবার…

May 18, 2026

PAN কার্ডের নিয়মে বড় বদল! বিদেশি বিনিয়োগকারীদের জন্য বড় স্বস্তি কেন্দ্রের

ভারতের বাজারে বিদেশি বিনিয়োগ আরও সহজ করতে প্যান (PAN) বরাদ্দের নিয়মে বড়সড় ছাড় দিল কেন্দ্রীয়…

May 18, 2026

বর্ষার কাউন্টডাউন শুরু! নির্ধারিত সময়ের আগেই দেশে মৌসুমি বায়ুর প্রবেশ, কবে ভিজবে কলকাতা?

গরম আর অস্বস্তিকর আবহাওয়ায় যখন নাজেহাল বাংলার মানুষ, ঠিক তখনই বড় সুখবর দিল ভারতীয় আবহাওয়া…

May 18, 2026

সপ্তম পে কমিশনে শিলমোহর রাজ্যের, কবে থেকে মিলবে সুবিধা? বাড়বে কতটা ডিএ

রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে রাজ্যে সপ্তম পে কমিশন…

May 18, 2026

আগামী সপ্তাহে টানা দু’দিন ব্যাঙ্ক বন্ধ! জরুরি কাজ থাকলে তড়িঘড়ি সেরে ফেলুন

ব্যাঙ্কে কোনও জরুরি কাজ রয়েছে? তাহলে আর দেরি না করে দ্রুত সেরে ফেলুন। কারণ আগামী…

May 18, 2026