পুজোয় আর মাত্র কয়েকটা দিন। মা দুর্গার বাহন সিংহ, তবে তিনি প্রতি বছর মর্তলোকে আগমনের সময় এবং মর্তলোক থেকে প্রস্থানের সময় অন্য বাহন ব্যবহার করে থাকেন। সেই চারটি বাহন হলো – অশ্ব, গজ , নৌকা এবং পালকি। হিন্দুশাস্ত্র অনুযায়ী, দুর্গা দেবীর আগমন ও প্রস্থানের বাহন নির্ধারিত করে মর্তলোকে সারা বছর কেমন কাটবে। যেমন – দেবীর বাহন গজ হলে মর্তলোক ভরে ওঠে সুখ-শান্তি-সমৃদ্ধিতে, আবার ঘোটক বাহনের ফল ছত্রভঙ্গ, রোগজ্বালা, অরাজকতা।
বাহন দোলার ফল মহামারী, ভূমিকম্প, খরা, যুদ্ধ এবং নৌকার ফল শস্য শ্যামলা, আনন্দ, সর্বসুখ কিন্তু সেই সঙ্গে অতি বর্ষণ বা প্লাবন দেখা যায়। তবে আপনি কি জানেন এবছর মা দুর্গার কোন বাহনে আগমন ও প্রত্যাগমন?… পঞ্জিকা মতে এবছর দেবীর আগমন ‘ঘোটক’ এবং ঘোটকেই প্রত্যাগমন। শাস্ত্র বিশেষজ্ঞরা জানিয়েছেন যে এই বছর দেবী দুর্গার বাহন ঘোটক হাওয়ার ফলে পুজোর সময় ও পরে রোগব্যাধির আশঙ্কা আছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…