ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, প্রিয়া দাস : বর্তমান যুগে কাজের চাপে আমরা অনেকেই রাতের খাবার খেতে দেরি করি। তবে এই অভ্যাস দীর্ঘদিন চললে তা হতে পারে মারাত্মক। রাতে ঠিক সময় মতো না খেলে ঘুমের সমস্যা তৈরি হয়।
তাহলে আসুন জেনে নেওয়া যাক রাতের খাবার খাওয়ার সঠিক সময় কখন:-
বাংলাদেশের থাইরোকেয়ারের পুষ্টিবিদ মো. ইমদাদ হোসেন শপথ রাতের খাবার খাওয়ার সঠিক সময় সম্বন্ধে কিছু তথ্য জানিয়েছেন। তাঁর মতে রাতের খাবার খাওয়ার সঠিক সময় হল রাত ৮টার মধ্যে। ৮টার মধ্যে যদি খাওয়া সম্ভব না হয় তাহলে অবশ্যই ৯টার মধ্যে খাওয়া শেষ করতে হবে। রাতের খাবার খেতে ৯টার বেশি করা চলবে না।
তিনি আরো বলেন যে এই সময়ের মধ্যে খাবার শেষ না করা হলে হজমের সমস্যা দেখা দেবে। এবং তার ফলে আমাদের ঘুমের সমস্যা হবে। এছাড়াও গ্যাস তৈরি হওয়ার কারণে সকালের খাবারেও অরুচি দেখা দেয়।
বেশি রাত করে খাবার খাওয়ার কারণে ওজন বেড়ে যায়। কারণ বেশি রাত করে খেলে সকালের খাবার বাদ পড়ে যায়। তার ফলে ওজন বেড়ে যায়। এবং ডায়াবেটিস, উচ্চরক্তচাপ ইত্যাদি রোগ দেখা দেয়।
তিনি পরামর্শ দেন যে রাতের খাবার সাড়ে আটটা থেকে নটার মধ্যে খেয়ে নেওয়াটাই ভালো। নয়তো অ্যাসিডিটির সমস্যা দেখা দেবে এবং শরীর অসুস্থ হয়ে পড়বে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…