দেশ

জানেন কি, ভারতে প্রথম দফায় করোনা ভ্যাকসিন কাদের দেওয়া হবে?

নয়াদিল্লি: ব্রিটেন যেভাবে শেষ মুহূর্তের ট্রায়াল দিয়ে বাজারে করোনা ভ্যাকসিন আনার জন্য প্রস্তুতি চালিয়েছে, ঠিক সেভাবেই ভারত একই পথে প্রস্তুতি চালাচ্ছে। বলা যায় প্রস্তুতি চরমে। বাজারে করোনা টিকা না এলেও দৌঁড়ে শেষ ধাপে রয়েছে বহু সংস্থাই। এই অবস্থাতে তাই কীভাবে ভ্যাকসিন কাদের মধ্যে সরবরাহ করা যায়, তা নিয়ে ব্লু প্রিন্ট সাজাচ্ছে কেন্দ্র। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক থেকে প্রথমেই জানিয়ে দেওয়া হয়েছে, করোনা ভ্যাকসিন পেতে আধার কার্ড বাধ্যতামূলক নয়। তবে আধারের সাহায্যেই দেখা হবে কারা ভ্যাকসিন পেল।

জানা গিয়েছে, বাজারে করোনা ভ্যাকসিন আসা মাত্র প্রথম দফায় ৫০ বছরের বেশি এমন ২৬ কোটি মানুষকে সেই ভ্যাকসিন দেওয়া হবে। কো মরবিডিটি রয়েছে কিন্তু বয়স ৫০-এর কম এমন এক কোটি মানুষকে ফেলা হচ্ছে বিশেষ তালিকায়। এরাও এই দফায় করোনা ভ্যাকসিন পাবে।

এছাড়া জরুরি ভিত্তিক পেশার সঙ্গে যারা যুক্ত, যেমন মিউনিসিপ্যলিটি কর্মী, পুলিশকর্মী, সশস্ত্র বাহিনী, স্বাস্থ্যকর্মী সহ আরও দু’কোটি মানুষ প্রথম দফায় বাজারে আসা করোনা ভ্যাকসিন পাবেন। মনে করা হচ্ছে, চলতি বছরের শেষে কিংবা প্রথম বছরের জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যেই ভারতের বাজারে করোনা ভ্যাকসিন চলে আসবে। তাই ইতিমধ্যেই রাজ্যগুলিকে ভ্যাকসিন প্রদানের জন্য টাস্ক ফোর্স গড়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার।

এই মুহূর্তে ভারতের করোনা চিত্রের দিকে তাকালে দেখা যাবে সর্বোপরি সুস্থতার হার সংক্রমণের হারের থেকে বেশি। তার ওপর করোনা ভ্যাকসিন যদি আর কয়েক মাসের মধ্যেই বাজারে চলে আসে, তাহলে মোদি সরকার করোনা মোকাবিলায় বিপুল সফলতা পেতে চলেছে, এমনটা বলা শুধুই সময়ের অপেক্ষা।

Anirban Kundu

Recent Posts

দুপুরে আগুন ঝরা গরম, বিকেলে আকাশ ফাটিয়ে ঝড়-বৃষ্টি! আজই কি কালবৈশাখীর ধাক্কায় বদলে যাচ্ছে বাংলার আবহাওয়া?

দুপুরে রাস্তায় বেরোলেই হাঁসফাঁস গরম, আর বিকেল গড়াতেই হঠাৎ ঝড়-বৃষ্টি—আজ পশ্চিমবঙ্গের আবহাওয়ায় এমনই নাটকীয় পরিবর্তনের…

March 26, 2026

যুদ্ধের মাঝে গ্যাস নিয়ে হাহাকার! সত্যিই কি শেষ হয়ে যাচ্ছে এলপিজি—কী জানাল মোদি সরকার?

হঠাৎ করে গ্যাস নিয়ে এত আতঙ্ক কেন? যুদ্ধের খবরে কি সত্যিই দেশে এলপিজি শেষ হয়ে…

March 25, 2026

এপ্রিলেই সোনার দামে চমক! এখন কিনবেন, না অপেক্ষা করবেন? জানুন কী বলছে বাজার

এপ্রিল মাসে সোনার দাম কোন দিকে যাবে তা নিয়ে বড় প্রশ্ন তৈরি হয়েছে। সাম্প্রতিক পতনের…

March 25, 2026

শেষ মুহূর্তে টিকিট বাতিল? এক টাকাও ফেরত নয়! রেলের নতুন নিয়মে যাত্রীদের বড় ধাক্কা

শেষ মুহূর্তে টিকিট ক্যান্সেল? এবার কিন্তু পুরো টাকাই উড়ে যেতে পারে! ভারতীয় রেল টিকিট বাতিলের…

March 25, 2026

ব্যাংক বন্ধের ঝড় আসছে! টানা ৫ দিন ছুটি—কবে কবে বন্ধ, এখনই জেনে নিন

মার্চের শেষ সপ্তাহে টানা কয়েকদিন ব্যাংক বন্ধ থাকতে চলেছে। রাম নবমী, সপ্তাহান্ত ও মহাবীর জয়ন্তী…

March 25, 2026

একেবারে নতুন নিয়ম! ৩৫ দিন আগে গ্যাস বুকিং বন্ধ—হঠাৎ শেষ হলে কী করবেন? না জানলে পড়বেন বড় সমস্যায়

হঠাৎই বড় ধাক্কা গৃহস্থালির রান্নার গ্যাস ব্যবহারকারীদের জন্য! এখন থেকে চাইলেই আর গ্যাস বুক করতে…

March 25, 2026