শ্রেয়া চ্যাটার্জি : দুর্গাপুজো, কালীপুজো, জগদ্ধাত্রী পুজো সবশেষ। তবে বাঙালির বারো মাসে তেরো পার্বণ, এত সহজে কি আর পুজো শেষ হয়? সামনেই রয়েছে কার্তিক পুজো। কার্তিকের জন্ম হয় অমাবস্যা তিথিতে, তারপর পাঁচ দিনে তিনি প্রাপ্তবয়স্ক হন। ষষ্ঠ দিনে তিনি দেবসেনাপতি অভিষেক পান। তারপরের তিথিতে দেবসেনার সঙ্গে কার্তিকের বিবাহ স্থির করা হয়। দেবসেনা ছিলেন ব্রহ্মার কন্যা তবে মতান্তরে ইন্দ্রর কন্যা। পাত্রী যখন ঠিক হয়েই গিয়েছিল, তবে কার্তিকের বিয়েটা হল না কেন?
কার্তিক দেবসেনা কে বিয়েই করতে যাননি। নিয়ম অনুযায়ী বিয়ের দিন ছেলের মা সকাল বেলা কলাপাতায় ভাত খাবেন, কারণ ছেলের বউ এসে যদি খেতে না দেন সেই কারণে, কিন্তু কার্তিকের যেদিন বিয়ে ছিল, সেদিন মা দুর্গা কলাপাতায় ভাত খেতে বসেছেন, এই দৃশ্য দেখে ফেলেন কার্তিক। মায়ের এমন অবস্থা দেখে, তিনি মনে মনে খুব কষ্ট পান। আর প্রতিজ্ঞাবদ্ধ হন তিনি আর কোনদিন বিয়ে করতে যাবেন না। ব্যস, সেই থেকেই কার্তিকের নামের আগে আইবুড়ো কথাটি জুড়ে দেওয়া হয়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…