নিউজ

বাড়িঘর ধূলিসাৎ করতে ক্রমান্বয়ে ধেয়ে আসছে ‘নাকরি’

ক্রমান্বয়ে শক্তি বৃদ্ধি করে বিশাল আকার ধারণ করেছে ঘূর্নিঝড় ‘নাকরি’।একপ্রকার বিধ্বংসী লীলা চালিয়ে ভিয়েতনামের উপর দিয়ে নিজের পথ ধরে লক্ষ্যে ধেয়ে আসছে ‘নাকরি’।ভিয়েতনামের উপর দিয়ে নাকরি প্রবল গতিতে গেলে ধূলিসাৎ হয়ে পড়েছে কয়েক শত বাড়ি।

নাকরির জেরে অবস্থা কি পর্যায়ে যেতে পারে তা জানার উদ্দেশ্যে আগামী ৮ নভেম্বর থেকে ইউরোপিয়ান কমিশনের তরফ থেকে স্যাটেলাইট ম্যাপিং সিস্টেম চালু হয়েছে। এবং খবর সূত্রে জানা যায় যে গতকাল বুধবার নাকরির জেরে প্রায় ৪০০ টির মত বাড়ি ভেঙে পড়েছে এবং একজন নিখোঁজের সাথে মৃত দুই ব্যাক্তি। এছাড়া নাকরির প্রবল তাণ্ডব প্রায় ১০০০ হেক্টর জমির চাষাবাদ নষ্ট হয়েছে এবং প্রায় সমস্ত রাস্তা এখনও জলে নিমজ্জিত রয়েছে ।

ভিয়েতনামের পূর্ব এবং উত্তর প্রান্তে আগামী ২৪ ঘন্টায় বজ্রপাতের সাথে ভারী বর্ষণের আশঙ্কা করেছে ভিয়েতনামের হাওয়া অফিস। এরপর ক্রমশ শক্তি হ্রাস হয়ে ঘূর্নাবর্তটি দক্ষিণ থাইল্যান্ড হয়ে মায়ানমারের দক্ষিণ ভাগে এলে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

মায়ানমার হয়ে বঙ্গোপসাগরে প্রবেশ করলে শক্তি বৃদ্ধি করে ফের শক্তিশালী ঘূর্নাবর্তে পরিনত হতে পারে বলে আশা করেছেন আবহাওয়াবিদরা। এমনটাই হলে নাকরির নিশানায় থাকছে ভারতের দক্ষিন ভাগ। ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ এবারে নাকরির তাণ্ডবের শিকার হতে চলেছে। তবে ভারতে কবে ঢুকবে তা এখনও অনুমান করতে পারে নি আবহাওয়াবিদরা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026