নিউজ

বিবেকানন্দের মূর্তি ভাঙলো অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা, চাঞ্চল্য JNU-তে

অরূপ মাহাত: আবরণ উন্মোচনের আগেই ভেঙে ফেলা হলো বিবেকানন্দের মূর্তি, লেপে দেওয়া হলো কালি। বিজেপি ও আরএসএস-কে উদ্দেশ্য করে মূর্তির গায়ে লেখা হলো নানা অশ্লীল শব্দ। ঘটনার জেরে মূর্তিটিকে কাপড়ে ঢেকে রেখেছেন কর্তৃপক্ষ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দিল্লির জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে। ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত সে বিষয়ে এখনও জানা যায়নি।

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের পক্ষ থেকে সভাপতি ঐশী ঘোষ জানান, ‘মূর্তি ভাঙার ঘটনা সমর্থনযোগ্য নয়। ছাত্রছাত্রীদের কেউ এর সাথে যুক্ত নয় বলেই মনে করি।’ তবে সিসিটিভি দেখে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন তিনি। একই সঙ্গে তিনি এও দাবি করেন যে, ‘ছাত্র আন্দোলনকে ভুল পথে চালিত করতে কেউ এই কাজ করে থাকতে পারে।’

প্রসঙ্গত, হোস্টেলের ফি বৃদ্ধির প্রতিবাদে জেএনইউ-তে ছাত্রছাত্রীদের আন্দোলন চলছিল কয়েকদিন ধরে। গতকালই ছাত্রছাত্রীরা প্রশাসনিক ভবনের সামনে পৌঁছেছিল। আর আজ প্রশাসনিক ভবনের সামনে প্রাক্তন প্রধানমন্ত্রী জহরলাল নেহেরুর মূর্তির উল্টোদিকে থাকা বিবেকানন্দের মূর্তি ভাঙার ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগও ফেলে দেওয়া যায় না। অন্যদিকে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন, ‘সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দোষীদের সনাক্ত করা হবে। ছাত্রছাত্রীদের কেউ যুক্ত থাকলে তাকে বহিষ্কার করা হতে পারে।’

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026