ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, প্রিয়া দাস : আমরা অনেকেই লুচি পছন্দ করি। লুচি দেখলে লোভ সামলাতে পারিনা। তবে লুচি খেতে গিয়ে হতে পারে বিপদ।
বনগাঁ থানার খয়রামারি এলাকার একজন ব্যাক্তি হলেন সুভাষ মিত্র। প্রতিদিনের মতো তিনি কাজে বেরিয়েছিলেন। বাড়ি ফেরার পর তিনি টিফিনে লুচি তরকারি খেতে বসেন। তখনই ঘটে যায় বিপদ। লুচি খেতে গিয়ে তার গলায় লুচি আটকে যায়। স্বাভাবিক ভাবেই তিনি শ্বাস নিতে পারেন না, এবং মারা যান। এই ঘটনার পর তার এলাকায় এবং পরিবারে শোকের ছায়া নেমে আসে। এমন এক মর্মান্তিক ঘটনায় সবাই দুঃখিত।
লুচি আপনার যতই পছন্দের খাবার হোক না কেন লুচি খাওয়ার সময় একটু সাবধানে খাবেন। শুধু লুচিই না অন্য যেকোনো খাবার খাওয়ার সময় একটু ধৈর্য ধরে খাবেন। কখন কি থেকে কোন বিপদ ঘটে যায় তা কেউ বলতে পারে না।
বাচ্চাদের ক্ষেত্রে এটি বেশি দেখা যায়। তাই আপনার বাচ্চাদেরকে সতর্ক করুন যে কোনো খাবার খাওয়ার সময় যেন বেশি কথা না বলে আর ধীরেসুস্থে খায়। যতটুকু খাবার সে কোনো অসুবিধা না অনুভব করে গিলতে পারবে ঠিক ততটুকু খাবারই যেন সে মুখে নেয়। সতর্ক থাকুন, সুস্থ থাকুন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…