ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, প্রিয়া দাস : চিকিৎসকরা বলেন যে হাসলে হার্ট ভালো থাকে। তাই সব সময় হাসিখুশি থাকা উচিত। তবে সেই হাসি যদি বিপদের কারণ হয়ে ওঠে???
এরকমই এক ঘটনা ঘটেছে চিনের এক মহিলার সাথে। গুয়ানঝাউ সাউথ নামে এক উচ্চগতিসম্পন্ন ট্রেনে তিনি চেপেছিলেন। ট্রেনে বেশ আনন্দের সাথেই তিনি সফর করছিলেন। কোনো কারণে তিনি প্রাণখুলে হাসছিলেন। কিন্তু তখনই ঘটে যায় বিপদ! তিনি তার হাসি তো বন্ধ করে দিলেন কিন্তু নিজের মুখ আর বন্ধ করতে পারলেন না। হা করেই বসে থাকতে হল ট্রেনে।
সৌভাগ্যবশত ওই ট্রেনে ছিলেন লুয়ো য়েনসেঙ নামের একজন ডাক্তার। যখন ট্রেনে চিকিৎসক লাগবে এই কথাটির ঘোষণা করা হচ্ছিল তখন তিনি এই কথাটি শোনেন এবং দেরি না করে তিনি মহিলাটিকে দেখতে যান। তিনি মহিলাটিকে দেখে তার কি হয়েছে সেটি জানবার চেষ্টা করেন।
ডাক্তারের সাথে কথা বলে জানা গিয়েছে মহিলাটি হা মুখ করে ছিলেন এবং তিনি কোনো কথা বলতে পারছিলেন না। প্রথমে তিনি ভাবেন মহিলাটি হয়তো স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। তারপর মহিলাটির রক্তচাপ মেপে দেখা হয়। কিন্তু তারা কিছু বুঝতে পারেনি। অবশেষে তিনি বুঝতে পারেন যে মহিলাটির চোয়াল সরে গেছে। তারপর তিনি মহিলাটির চোয়াল ঠিক করে দেন। আরও জানা গিয়েছে যে মহিলাটির চোয়াল নাকি এর আগেও এরকম ভাবে আটকে গিয়েছিল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…