জীবনযাপন

রাতে শুতে যাওয়ার আগে নিয়মিত মোবাইল ব্যবহার করেন নাকি? জেনে নিন কি হতে পারে আপনার

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সোমনাথ বিশ্বাস : মোবাইল ছাড়া বর্তমান সময়ে কিছু ভাবাই যায় না। সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত মোবাইলই সঙ্গী। বিভিন্ন কাজে হোক বা গেম খেলার জন্য বা গান শোনার জন্য মোবাইলই এখন একমাত্র ভরসা। কিন্তু এই অতিরিক্ত মোবাইলের ব্যবহারই আমাদের শরীরে চরমতম ক্ষতি ডেকে আনছে। বর্তমানে ২০-৩৫ বছরের প্রায় ৮০ শতাংশ ছেলেমেয়েরাই রাত্রে মোবাইল নিয়ে শুতে যায়। এবং যতক্ষণ না ঘুম আসছে ততক্ষণ চলতে থাকে মোবাইল হাতে নিয়ে খুটখুট। চিকিৎসকদের মতে এমনটা যারা নিয়মিত করছেন, নিজেদের অজান্তেই ডেকে আনছে চরমতম ক্ষতি।

চিকিৎসকদের মতে রাতের অন্ধকারে মোবাইলের নীল আলোর রেডিয়েশন সরাসরি মস্তিষ্কে পৌঁছায়। ফলে এটি মস্তিষ্কের কাজে বাধা দেয় এবং এর ফলে ঘুম আসতে অনেকটাই দেরি হয়। চোখের মধ্যে রক্ত সঞ্চালন ব্যাহত হয়। মোবাইলের এই ক্ষতিকর নীল আলো শরীরে মেলাটোনিন হরমোনের ক্ষরণ কমিয়ে দেয়। ফলে ঘুম আসতে চায় না। আর দিনের পর দিন রাতে ঠিক মতো ঘুম না হলে শরীরে একে একে বাসা বাঁধতে শুরু করে একাধিক জটিল রোগ। নিয়মিত এমনটা চলতে থাকলে একটা সময় পরে অন্ধ হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে।

অনেকসময় মোবাইল ঘাটতে ঘাটতে অনেক রাত হয়ে যায়। আর রাতে খিদে লাগার সমস্যা অনেকেরই আছে। ফলে অনেকেই খিদের চোটে ভুলভাল কিছু খেয়ে ফেলে, আর যেখান থেকে টাইপ ওয়ান ডায়াবেটিসের সমস্যা হওয়ার সম্ভাবনা তৈরি হয়। এমনকি নানারকম দুরারোগ্য ব্যাধিও হতে পারে। তাই চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন, ঘুমানোর অন্তত ২ ঘন্টা আগে মোবাইল নিজের থেকে দূরে রাখার। ভালো থাকবে চোখ, শরীর।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026