দেশ

করোনায় রোগী মৃত্যু! ডাক্তারদের ওপর হামলা দিল্লির অ্যাপেলো হাসপাতালে

চলতি বছরের শুরুতে করোনা ভাইরাসের প্রকোপ কিছুটা কমলেও মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে নতুন মিউট্যান্ট স্ট্রেন দেশবাসীর জীবন অতিষ্ঠ করে তুলেছে। এখন এপ্রিল মাসের শেষ সপ্তাহে এসে পাহাড়সমান সংক্রমণ রীতিমতো উদ্বেগে ফেলছে দেশবাসীকে। এখন প্রায় প্রতিদিন ভারতে সাড়ে ৩ লাখ মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন। হঠাৎ করে এক ধাক্কায় করোনা অ্যাক্টিভ কেস বৃদ্ধি পাওয়ায় দেশের স্বাস্থ্য ব্যবস্থার ভিত কেঁপে গেছে। রোগীরা হাসপাতালে বেড পাচ্ছে না। অভাব দেখা দিয়েছে অক্সিজেনের। অনেক রাজ্যে অক্সিজেন বা ভেন্টিলেটরের অভাবে রোগী মৃত্যু ঘটছে। তবে এরইমধ্যে দিল্লির এক হাসপাতালে রোগী মৃত্যুর জন্য ডাক্তারদের উপর চড়াও হল মৃতের পরিবার।

জানা গিয়েছে, দিল্লির এক হাসপাতালে ৬৭ বছরের এক করোনা আক্রান্ত মহিলা ইমার্জেন্সী ওয়ার্ডে ভর্তি ছিলেন। কিন্তু হঠাৎ করে তার অবস্থার অবনতি হলেও তাকে আইসিইউতে ভর্তি করানো যায়নি। কারণ দিল্লির ওই অ্যাপেলো হাসপাতালে আইসিউতে বেড ছিল না। ওই মহিলার রাতে মৃত্যুর পর সকাল ৮ টার পর একদল লোক এসে হাসপাতালের ডাক্তারদের উপর চড়াও হয়। তারা লাঠি নিয়ে ডাক্তারদের তাড়া করে। সঙ্গে সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষ থেকে পুলিশকে ডাকা হলে তারা এক ঘন্টার মধ্যে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আক্রান্ত ডাক্তারদের কিছুক্ষণের মধ্যেই আবার কাজে ফিরে যেতে হয় কারণ ওই হাসপাতলে বর্তমানে চিকিৎসকদের ঘাটতি চলছে।

ঘটনা প্রসঙ্গে পুলিশ সূত্রে জানা গিয়েছে, “অ্যাপেলো হাসপাতাল থেকে সকাল ৯ টা নাগাদ অশান্তি হচ্ছে বলে অভিযোগ জানানো হয়। ঘটনাস্থলে পৌঁছে বোঝা যায় এক মহিলার মৃত্যুর জন্য তার পরিবার-পরিজন হাসপাতালের ডাক্তারদের ওপর চড়াও হয়েছে। ঘটনায় এখনো অব্দি কেউ আহত বা নিহত হয়নি।” ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ওই হাসপাতলে রোগীর পরিবারের ডাক্তারদের ওপর হামলার ভিডিও ছড়িয়ে পড়েছে। হাসপাতালের সিসিটিভি মারফত একটি ২৭ সেকেন্ডের ভিডিও পাওয়া গেছে জাতি দেখা গিয়েছে মুখে মাস্ক পরে একদল লোক লাঠি নিয়ে হঠাৎ করেই ডাক্তারদের দিকে তেড়ে আসছে। ভিডিওটি বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়ে গেছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026