খেলা

নায়ক হয়ে উঠতে পারল না পন্থ, ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ১ রানে হারল দিল্লি

১ রানের ব্যবধানে আরসিবির কাছে হারলো দিল্লি। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও দিল্লি ক্যাপিটালস। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নামে ব্যাঙ্গালোর। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭১ রান করে ব্যাঙ্গালোর। ২০ ওভার শেষে দিল্লি ১৭০ রান করে। শেষ ১ বলে বাকি থাকে ৬ রান। পন্থ একটি ৪ মেরে ম্যাচ শেষ করেন, ১ রানের ব্যবধানে ম্যাচটি জিতে যায় আরসিবি।

ওপেনিংয়ে নেমে আজ বড় রান তুলতে ব্যর্থ হন দেবদত্ত পাদিকাল ও বিরাট কোহলি। ১১ বলে ১২ রান করে আবেশ খানের বলে ক্লিন বোল্ড হন বিরাট। অন্যদিকে দেবদত্ত পাদিকাল ১৪ বলে ১৭ রান করে ইশান্ত শর্মার দ্বারা বোল্ড হন। ২৫ রান সংগ্রহ করেন গ্লেন ম্যাক্সওয়েল। অমিত মিশ্রর বলে ক্যাচ আউট হন তিনি। ২২ বলে ৩১ রান তোলেন রজত পাতিদার। আগের ম্যাচে ব্যর্থ হয়েছিলেন এবি। আজকের ম্যাচে সুদে-আসলে রান তুলে নেন তিনি। ৪২ বলে ৭৫ রানের দুর্দান্ত ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। ওয়াশিংটন সুন্দর ৬,ড্যানিয়েল স্যামস ৩(অপরাজিত) রান সংগ্রহ করেন। দিল্লির হয়ে ইশান্ত, অমিত, আবেশ, রাবাডা, অক্ষর ১টি করে উইকেট নেন।

আরসিবির সাথে মাথায় মাথায় টক্কর দেয় দিল্লি। পৃথ্বী শ ১৮ বলে ২১ করে হর্ষল প্যাটেল বলে ক্যাচ আউট হন। শিখর ধাওয়ান ৬ ও স্টিভ স্মিথ ৪ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। মার্কাস স্টোইনিস ২২ রানে ক্যাচ আউট হন। পন্থ ৪৮ বলে ৫৮ রানের নজরকারা ইনিংস খেলেন। তাঁর পাশাপাশি শিমরন হেটমায়ার ২৫ বলে দুরন্ত ৫৩ রানের নক খেলেন। দলকে অনেকটা এগিয়ে নিয়ে যান শিমরন। তবে শেষ রক্ষা হয়নি। শেষ ১ বলে বাকি থাকে ৬ রান। পন্থ একটি ৪ মেরে ম্যাচ শেষ করেন, ১ রানের ব্যবধানে ম্যাচটি জিতে যায় আরসিবি। ব্যাঙ্গালোরের হয়ে ২টি উইকেট নেন হর্ষল প্যাটেল। কাইল জেমিসন ও মহম্মদ সিরাজ পান ১টি করে উইকেট।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026