ভাইরাস আক্রান্ত হবার আশঙ্কায় অন্ধ্রপ্রদেশে পোল্ট্রি মুরগি খাওয়া থেকে সাধারণ মানুষকে সাবধান করলো সেখানকার চিকিৎসকরা। চিকিৎসকরা জানিয়েছে অন্ধ্রপ্রদেশের পূর্ব এবং পশ্চিম গোদাবরী জেলায় ভাইরাস VVND এর খোঁজ পাওয়া গেছে। বিগত কয়েকদিনে ওই এলাকায় কয়েক হাজার পোল্ট্রি মুরগি মারা গেছে বলে জানা গেছে। এই ঘটনার পর অন্ধ্রপ্রদেশের ওই এলাকায় পোল্ট্রি মুরগি খাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
যদিও ওই এলাকা গুলিতে খোলা বাজারে মুরগি বিক্রি বন্ধ হয়নি এখনও। চিকিৎসকরা অন্ধ্রপ্রদেশ সরকারকে আবেদন করেছেন জোট শীঘ্রই সম্ভব এই মুরগি গুলোকে নিধন করার জন্যে। সাধারণ মানুষকে সতর্ক হওয়ার আবেদন জানানো হয়েছে রাজ্যের চিকিৎসকদের তরফে। স্থানীয় সাংসদও সাধারণ মানুষকে আবেদন করেছেন রোগাক্রান্ত মুরগীর মাংস না খাওয়ার জন্য।
অন্ধ্রপ্রদেশের পাশাপাশি ওড়িশাতেও এই ভাইরাস দেখা গেছে। ওড়িশা থেকে পশ্চিমবঙ্গে যেসমস্ত মুরগি বা মুরগি জাত খাবার আসছে সেগুলোতে ভাইরাস নিরোধক স্প্রে করে তবেই পশ্চিমবঙ্গে আনা হচ্ছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…