অরূপ মাহাত: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতো শীর্ষ সরকারী আধিকারিকরা জনগণের সেবা করার জন্য দীর্ঘ সময় কাজ করবেন এমনই আশা করেন জনগণ। সেক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি যদি ছুটি না নেন তবে সেটা কোনও বড় বিষয় নয়। মুখপত্র ‘সামনা’য় শুক্রবার প্রধানমন্ত্রীর ছুটি না নেওয়া প্রসঙ্গে এমনই জানিয়েছে শিবসেনা।
‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিলাসবহুল ভ্রমণ করেন এবং এই ভ্রমণের কয়েকশো কোটি টাকা ব্যয় হয়। অন্যদিকে সাধারণ মানুষ পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করে। তাই তাদের বিশ্রামের জন্য ছুটির দরকার পড়ে।’ ‘সামনা’র সম্পাদকীয়তে প্রধানমন্ত্রীকে আক্রমণ করে এমনই লেখা হয়েছে। বিজেপি দীর্ঘদিনের বন্ধু শিবসেনা সম্প্রতি কংগ্রেস ওএনসিপির সাথে জোটবদ্ধভাবে মহারাষ্ট্রে সরকার চালাচ্ছে।
‘সামনা’র সম্পাদকীয়তে মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরের রাজ্য সরকারী কর্মচারীদের জন্য পাঁচ দিনের কর্মসপ্তাহের নতুন নীতির প্রশংসা করা হয়েছে। তবে একইসঙ্গে এ-ও উল্লেখ করা হয়েছে যে, বিশ্রামের শেষে সবাই যেন কৃষক ও শ্রমিকদের মতো অন্যরাও কঠোর পরিশ্রম করে মানুষের প্রতি তাদের দায়বদ্ধতার প্রমাণ দেয়। এতে আরও বলা হয়েছে যে, সরকারী কর্মচারীরা মহারাষ্ট্র সরকারের এই উদ্যোগে খুশি এবং তাদেরকে নতুন উদ্যমে কাজ করে তার প্রতিদান দিন।
ইতিমধ্যে এমএলসি কপিল পাটিল স্কুল, জুনিয়র কলেজ এবং সিনিয়র কলেজগুলির জন্যও পাঁচ দিনের কর্মসপ্তাহের দাবিতে রাজ্যের শিক্ষামন্ত্রী বর্ষা গাইকোয়াড়ের কাছে একটি চিঠি লিখেছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…