বর্তমান যুগে কমবেশি সকলেই স্মার্টফোন ব্যবহার করে থাকে। আসলে প্রযুক্তির দুনিয়ার সাথে খাপ খাইয়ে চলতে গেলে এই স্মার্টফোনের গুরুত্ব অপরিসীম, তা বলার অপেক্ষা রাখে না। যাদের কাছে স্মার্টফোন আছে তারা সোশ্যাল মিডিয়া কথাটির সাথে অধিক পরিচিত। মাঝে মাঝেই এই সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে বিভিন্ন ধরনের ভিডিও এবং ছবি ভাইরাল হয়ে থাকে। কখনো কোনো মানুষের প্রতিভা, তো কখনো অবাক করে দেওয়া কোনো ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়াতে দেখা যায়। তবে সম্প্রতি একটি পোষ্য কুকুরের ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে যা পছন্দ করেছেন লক্ষ লক্ষ মানুষ।
ডিসেম্বর মাসের শেষের দিক থেকেই ঠান্ডা জাঁকিয়ে পড়েছে একাধিক জায়গায়। এই কনকনে শীতে অনেকের কাছেই স্নান করা বেশ কষ্টের কাজ হয়ে দাঁড়িয়েছে। কেউ কাকস্নান করে রেহাই পাচ্ছেন, তো কেউ আবার এক দুদিন স্নান না করেই দিন কাটিয়ে দিচ্ছেন। তবে যত ঠান্ডায় হোক না কেন স্নান করা স্বাস্থ্যের পক্ষে বেশ উপকারী। এই কথাটি অনেক মানুষ না বুঝলেও, বুঝে গেছে এক পোষ্য কুকুর। তাই তো সে এই কনকনে ঠান্ডার মধ্যেই চুপচাপ বসে মালিকের আদেশ মেনে স্নান করে নিয়েছে। আর পোষ্য এর ওই স্নান করার ভিডিও সোশ্যাল মিডিয়ার শিরোনামে উঠে এসেছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, কোমডের উপর বসে রয়েছে একটি পোষ্য গোল্ডেন রিট্রিভার কুকুর। আর তার মালিক তাকে সাবান মাখিয়ে বেশ ভালো করেই স্নান করিয়ে দিচ্ছে। তবে শীত থাকলেও সে চুপ করে বসেই স্নানপর্ব সারছে। বলা যেতে পারে, পোষ্যটি একেবারে লক্ষীসোনা হয়ে গেছে। বরং কুকুরটি দিব্যি আয়েশ করেই উপভোগ করছে তার স্নান।
সোশ্যাল মিডিয়াতে এই ভিডিও আসতেই ভাইরাল হয়ে যায়। আসলে ওই পোষ্য কুকুরের এমন আদুরে মিষ্টি স্নান করার দৃশ্য সকলের বেশ মনে ধরেছে। ভিডিওটি ইতিমধ্যেই লাইক করেছেন ৫ হাজারের বেশি মানুষ। অনেকেই কমেন্ট করে জানিয়েছেন যে তাদের বাড়ির পোষ্য কুকুরটি একদমই এরকম শান্তভাবে স্নান করতে চায় না। আবার অনেকে নিজেদের বাড়ির কুকুরের সাথে তুলনা করে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়াতে এখন ব্যাপক ভাইরাল গোল্ডেন রিট্রিভারের সোনা ছেলের মত মিষ্টি স্নান করার ভিডিওটি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…