ভাইরাল & ভিডিও

Viral video: বাঁদর ছানাকে নিজের সন্তানের মত আগলে রেখেছেন এক মহিলা, মিষ্টি ভিডিও ভাইরাল নেটদুনিয়ায়

বর্তমান সময়ে কমবেশি সকলেই স্মার্টফোন ব্যবহার করেন এবং সোশ্যাল মিডিয়া কথাটির সাথে অধিক পরিচিত। আসলে এখনকার দিনে আট থেকে আশি সকলেই কোনো না কোনো সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট খুলে রেখেছেন। দৈনন্দিন কাজের ফাঁকে একটু সময় পেলে এই সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে বিভিন্ন ভিডিও এবং ছবি দেখে সময় অতিবাহিত করেন নেটিজেনরা। বিভিন্ন ধরনের ভিডিও এই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়। মাঝে মাঝে কোনো অবাক করা ঘটনা বা কখনও কোনো মানুষের অদ্ভুত প্রতিভার ভিডিও এই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে এমনই এক ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে যা অবাক করে দিয়েছে অনেক মানুষকেই।

সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে এক মহিলা তার কোলের কাছে যত্ন করে আগলে রেখেছে একটি বাঁদরকে। শুনতে অবাক লাগলেও, এটাই সত্যি। ভিডিও দেখে প্রথমে অনেকের মনে প্রশ্ন জেগেছিল যে ওই মহিলা কেন বাঁদর ছানাটিকে নিজের সন্তানের মত করে রেখেছে। পরে জানা গিয়েছে, ওই মহিলার নাম মোনালিসা। সে পশুপ্রেমের জন্য বেশ জনপ্রিয়। তাঁর ভালোবাসা পেয়ে অনেক পশু বড় হয়েছে। তিনি কোনো স্বার্থ ছাড়াই অনেক পশুর লালন-পালনের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন।

ভাইরাল হওয়া ভিডিওতে, ওই ছোট্ট বাঁদরছানাটি মহিলাটির পাশে বসে খেলা করছিল। আসলে ওই উদারমনস্ক মহিলা ঠিক নিজের সন্তানের মতোই ভালোবাসেন বাঁদরটিকে। অন্যদিকে, ছোট্ট বাঁদরটিও ঠিক যেন নিজের মায়ের মতো করেই ওই মহিলাকে আগলে রেখেছে। এমন নিঃস্বার্থ সম্পর্কের মিষ্টি ভিডিও সোশ্যাল মিডিয়াতে আসতেই চোখের পলকে ব্যাপক ভাইরাল হয়ে যায়।

মিষ্টি সম্পর্কের ওই ছোট্ট ভিডিওটি বর্তমানে জনপ্রিয়তার শিখরে পৌঁছে গিয়েছে। ভিডিওটি পোস্ট করার কিছুদিনের মধ্যেই তাতে প্রায় ৩০ হাজার মানুষ লাইক করেছেন এবং অগণিত মানুষ ভিডিওটি দেখেছেন। এছাড়াও নেটিজেনরা কমেন্ট করে ওই মহিলার নিঃস্বার্থ ভালবাসার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026