জীবনযাপন

দাম্পত্য সম্পর্কের আয়ু বাড়াতে চান? তাহলে করে ফেলুন এই কাজটি

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সোমনাথ বিশ্বাস : প্রেম এখনকার দিনের খুবই পরিচিত বিষয়। তবে প্রেম প্রথম দিকে যতটাই গভীর থাকে, ধীরে ধীরে তার মধুরতা কমে, যদিও ব্যতিক্রম আছে। সংসার ও কর্মজীবনের বাইরে আমরা একটি কাজ করতে ভুলে যাই। তা হলো সঙ্গীর হাতে হাত রাখা। দিনের শেষে সব মানুষেরই একটি ভরসা যোগ্য হাতের প্রয়োজন। তাই ব্যস্ত জীবন থেকে সামান্য সময় বের করে সঙ্গীর হাতে হাত রেখে সুখ-দুঃখ আলাপ করুন। এতে সম্পর্ক আরও মজবুত হয়।

একটি সমীক্ষার মাধ্যমে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া এমনই একটি তথ্য তুলে ধরেছে যে, হাতে হাত রাখা মানসিক চাপ বা স্ট্রেসকে অনেকটাই কমিয়ে দিতে সক্ষম। সমীক্ষার প্রতিবেদন বলছে, সঙ্গীর হাতে হাত রাখলে ভালোবাসার প্রকাশ ঘটে। ফলে পারস্পরিক ভালোবাসাও বেড়ে যায়। মুখে সব কথা প্রকাশ করা যায়না, পরস্পরের হাত ধরে নিজেদের প্রতি আস্থা ও ভরসার কথা বুঝিয়ে দেওয়া সম্ভব।

এই সমীক্ষায় কয়েকজনকে বলা হয়েছিল, মুখে কোনো কথা না বলে সঙ্গীর হাত স্পর্শ করে সঙ্গীকে বোঝাতে, তিনি কি বলতে চাইছেন। আশ্চর্যজনকভাবে দেখা গেছে এতে ৭৫ শতাংশ মানুষই একেবারে সঠিক উত্তর দিয়েছেন। আরও জানা গেছে যে, আপনি যদি ভয় পেয়ে সঙ্গীর হাত ধরেন তাহলে মানসিক চাপ কমে এবং নিজেকে নিরাপদ মনে হয়। পরস্পরের হাত ধরলে রক্ত সঞ্চালন বাড়ে ও শারীরিক ব্যথা-বেদনাও অনেকটাই কমে। তাই কিছুটা সময় সঙ্গীকে দিন, তার হাত ধরুন। সম্পর্ক অনেক মজবুত হবে।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026