ভারতবার্তা ডিজিটাল ডেস্ক, সায়ন্তিকা দাস : আজকালকার বিনোদনের যুগে বইয়ের প্রতি অনীহা সকল বাচ্চাদেরই। সেই পড়াশোনা যদি বিনোদনের মাধ্যমে করা যায় তাহলে কেমন হয়?? আমরা সকলেই নিশ্চয়ই ‘তারে জমিন পর’ সিনেমা টা দেখেছি। এখানে আঁকার শিক্ষকের ভূমিকায় অভিনয় করেছিলেন আমির খান। এবং ছোটো থেকে বড়ো সকলের মন জয় করে নিয়েছিলেন ।সেখানে নাচ ও গানের মাধ্যমে তিনি ছাত্র-ছাত্রীদের পড়িয়েছিলেন।
শুধু সিনেমাতেই নয় এই ঘটনা দেখা গেছে বাস্তবেও। প্রফুল্ল কুমার পাথি যিনি ওড়িশার কোরাপুট এর লামতাপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনিও এই সিনেমায় অভিনীত আমির খানের পন্থা অবলম্বন করেছেন। একঘেয়েমি পড়াশোনা থেকে বেরিয়ে আসতে তিনিও নাচে-গানে ক্লাসরুম কে মজাদার করে তুলেছেন। এভাবেই নাচে গানের মাধ্যমেই চললো ইতিহাস, ইংরেজি, ওড়িশা ভাষা শিক্ষা।
এই প্রচেষ্টার জন্য প্রধান শিক্ষকের প্রশংসা করেছেন সকলেই। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি ভাইরাল হয়েছে। সেখানে প্রধান শিক্ষককে নাচ-গান ও হাসির মাধ্যমে শেখাতে দেখা গিয়েছে। আমরা সকলেই মনে করে থাকি প্রধান শিক্ষক মানেই তিনি হবেন রাগী ও গম্ভীর। কিন্তু এখানে তিনি ব্যতিক্রমী। এই অভিনব পন্থায় পড়াশোনার মাধ্যমে বাচ্চাদের মন খুব ভালো হয়ে উঠেছে। পড়াশোনার প্রতি তাদের আগ্রহ অনেক বেড়ে গেছে।
প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলে জানা গেছে তিনি পড়াশোনার একঘেয়েমি দূর করার জন্যই এই অভিনব পদ্ধতিটি অবলম্বন করেছেন। যে সমস্ত গান গেয়ে তিনি ছাত্রদের পড়াশোনা শেখান, সেই সমস্ত গান তিনি নিজেই লিখেছেন। ফলে পড়াশোনার আগ্রহ বাড়ার পাশাপাশি স্কুল ছুটের সংখ্যা অনেক কমে গেছে।
একঘেয়েমি দূর করার জন্য এই পথ যদি বেছে নেওয়া হয় তাহলে মন্দ কী!
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…