নিউজ

অবশেষে কি বিজেপিতে যোগদান করছেন সব্যসাচী?

শুভব্রত সরকার: অনেকদিনের তুমুল জল্পনা কে প্রায় সঠিক প্রমাণ করে, বিজেপিতে যোগদানের পূর্বাভাস দিলেন পশ্চিমবঙ্গের তৃণমূল নেতা তথা বিধান নগর পৌরসভার মেয়র সব্যসাচী দত্ত। সোমবারই তিনি তার গণেশ পূজার প্যান্ডেল উদ্বোধনে মুকুল রায়, রাহুল সিনহা, দিলীপ ঘোষ ও অরবিন্দ মেনন কে আমন্ত্রণ জানিয়ে সকলকে চমক লাগিয়ে দেন। তাদের কথাবার্তা শুনে প্রায় ধরে নেওয়া যায় সব্যসাচী দত্তের গেরুয়া শিবিরে যোগদান প্রায় নিশ্চিত। দিলীপ ঘোষ বললেন, ‘রং মিলে গিয়েছে। এবার মন মিলতেও বেশি সময় লাগবে না।

পশ্চিমবঙ্গে এখন একটাই রং। সকলে সেদিকেই যাচ্ছে।’রোববার থেকেই মুকুল রায়ের সব্যসাচীর গণেশ প্যান্ডেল উদ্বোধন করতে আসার কথা সল্টলেকে ছড়িয়ে যায়, কিন্তু উদ্বোধনের সময় মুকুল রায়ের সঙ্গে দিলীপ ঘোষ ও অরবিন্দ মেনন এবং কিছু পর্যবেক্ষকদের দেখা যায়। সন্ধ্যা বেলার দিকে উপস্থিত হন রাহুল সিনহাও।অনুষ্ঠানে এসে মুকুল রায় সব্যসাচীর খুব প্রশংসা করেন এবং সব্যসাচীকে পরিশ্রমিক এবং দায়িত্ববান বলে সম্বোধন করেন। প্রসঙ্গত দিলীপ ঘোষ অতি সম্প্রতি একটি বক্তৃতায় বলেছিলেন, একজন মেয়র এসছে ,আরেক জন মেয়র ও আসবে। সব্যসাচী এর আগে বলেছিলেন দল ছাড়লে তিনি দলবল নিয়ে দল বদল হবেন। এবং গতকাল রাজ্য বিজেপির মাথা দের নিয়ে তার কথা শুনে বোঝা যায় তিনি বিজেপির ই পথে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026