নিউজ

মাসের শুরুতেই মধ্যবিত্তের মাথায় হাত, ফের দাম বাড়লো রান্নার গ্যাসের

১ জুন থেকে দিল্লিতে ভর্তুকিহীন তরল পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডারের দাম ১১ টাকা ৫০ পয়সা বাড়ানো হয়েছে। ‘২০২০ সালের মে মাসে দিল্লির বাজারে এলপিজির খুচরা বিক্রয় মূল্য ৭৪৪ টাকা থেকে কমে যায়। আন্তর্জাতিক মূল্য হ্রাসের সাথে সাথে সমস্ত ভোক্তাদের জন্য সিলিন্ডার প্রতি ৫৮১ টাকা ৫০ পয়সাতে এসে দাঁড়ায় ইন্ডেন গ্যাসের দাম।’ এক বিবৃতিতে জানায় ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (আইওসিএল) কর্তৃপক্ষ।

একইসঙ্গে আইওসিএল কর্তৃপক্ষ আরও জানায়, ‘জুন মাসে, এলপিজির আন্তর্জাতিক দাম বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কারণে দিল্লির বাজারে এলপিজির আরএসপি সিলিন্ডারে প্রতি ১১ টাকা ৫০ পয়সা বাড়ানো হবে।’ তবে রাষ্ট্রীয় মালিকানাধীন তেল ও গ্যাস সংস্থা জানিয়েছে যে, এই মূল্যবৃদ্ধি প্রধানমন্ত্রীর উজ্জ্বলা (পিএমইউওয়াই)-র প্রকল্পে কোন প্রভাব ফেলবে না। কারণ তারা প্রধানমন্ত্রীর কল্যাণ যোজনার আওতাভুক্ত। এই যোজনায় ৩০ শে জুন পর্যন্ত বিনামূল্যে সিলিন্ডার পাবেন এই প্রকল্পের উপভোক্তারা।

সরকারের উজ্জ্বলা প্রকল্পের আওতায় দারিদ্র্যসীমার (বিপিএল) নীচে ৮৩ মিলিয়ন পরিবারকে করোনা ভাইরাস জনিত ত্রাণ প্যাকেজের অংশ হিসাবে তিন মাসের জন্য বিনামূল্যে রান্নার গ্যাস সিলিন্ডার সরবরাহ করা হচ্ছে। প্রসঙ্গত, এলপিজি সিলিন্ডারের দাম মূলত এলপিজির আন্তর্জাতিক বেঞ্চমার্ক হার এবং মার্কিন ডলারের বিনিময় হার এবং ভারতীয় মুদ্রার উপর নির্ভর করে প্রতি মাসের প্রথম দিন জ্বালানী খুচরা বিক্রেতাদের দ্বারা নির্ধারণ করা হয়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026