আজ দেশজুড়ে শুরু ট্রেন চলাচল, আজ ১ লক্ষ ৪৫ হাজার যাত্রী নিয়ে ছুটবে ট্রেন
এদিন রবিবার ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে, আজ সোমবার ১লা জুন থেকে দেশ জুড়ে চলবে এক্সপ্রেস ট্রেন। আজ ২০০ টি মেল ও এক্সপ্রেস ট্রেন চলাচলের কথা ঘোষণা করা হয়েছে। কয়েকদিন আগে থেকেই চালু করা হয় রাজধানীর মতো এসি স্পেশাল ট্রেন পরিষেবা। টানা দুই মাস লক ডাউনের পর নিজের ছন্দে ফিরেছে রেল। কেন্দ্রীয় রেলমন্ত্রী পিযুশ গয়াল টুইট করে জানিয়েছেন, যাত্রীরা নিরাপদ ও আরামদায়ক ট্রেন পরিষেবা উপভোগ করবেন।
গত ১লা মে থেকে পরিযায়ী শ্রমিকদের নিজ রাজ্যে ফেরানোর প্রস্তাবে শুরু হয়েছিল ট্রেন চলাচল পরিষেবা। এরপর দেশের বিভিন্ন প্রান্তে আটকে পড়া মানুষদের গন্তব্যে পৌঁছে দিতে চালু হয় ট্রেন। এবার যাত্রীদের আরও সুবিধা দিতে ১লা জুন থেকে চালু হচ্ছে ২০০ টি দূরপাল্লার মেল ও এক্সপ্রেস ট্রেন। ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে, প্রথম দিনই ১.৪৫ লক্ষের বেশি মানুষ যাতায়াত করবেন ট্রেনে। যেসমস্ত যাত্রীর কনফার্ম টিকিট কাটা থাকবে তাঁদেরই প্রবেশ করতে দেওয়া হবে। এছাড়া যাত্রীদের স্টেশনে পৌঁছতে হবে ৯০ মিনিট আগে। প্রত্যেকের থার্মাল স্ক্রিনিং করা হবে। যাত্রীদের ফেস মাস্ক, গ্লাভস পরা বাধ্যতামূলক।
যদি যাত্রীর শারীরিক অবস্থা সুস্থ থাকে তবেই তাঁকে ট্রেনে উঠতে অনুমতি দেওয়া হবে। এছাড়া যাদের কনফার্ম টিকিট কাটা রয়েছে কিন্তু শারীরিক অসুস্থতা ধরা পড়বে তবে তাঁদের ট্রেনে চড়তে দেওয়া হবে না। কেউ ট্রেনের টিকিট বাতিল করলে সেই জায়গায় ওয়েটিং লিস্টের যাত্রীকে সুযোগ দেওয়া হবে। ট্রেনগুলি রাজ্যের হাওড়া, শিয়ালদহ, কলকাতা, আলিপুরদুয়ার ও নিউ জলপাইগুড়ি স্টেশনে পরিষেবা দেবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…