আবহবিদরা জানিয়েছিল, ১ লা জুন থেকে কেরালায় ঢুকবে বর্ষা। আর তারপরেই বাংলাতেও বর্ষার আগমন ঘটবে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৫ দিন ধরে দক্ষিণবঙ্গে জারি থাকবে কালবৈশাখীর প্রকোপ। কলকাতাতেও এই ঝড়-বৃষ্টির প্রভাব থাকবে। তবে শুধু কলকাতাতে নয়, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই এই কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে। ভ্যাপসা গরমের দাপটে নাজেহাল বঙ্গবাসী। এই গরমের হাত থেকে রেহাই পেতে বৃষ্টির খুব প্রয়োজন।
বিহার ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে একটি নিম্নচাপ অক্ষরেখা গেছে। তাই পশ্চিমবঙ্গে প্রচুর পরিমানে জলীয় বাস্প ঢুকছে আর বজ্রগর্ভ মেঘ তৈরী হয়েছে। সেই জন্যই বৃষ্টির আগমন হচ্ছে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা ইতিমধ্যেই ঢুকে পড়েছে।
এদিকে আজ সকাল থেকেই দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। রবিবার সকালেও বিভিন্ন জেলাতে বৃষ্টি হয়েছিল। কোথাও হালকা তো কোথাও ভারী বৃষ্টিপাত হয়েছে। আজ ও হাওড়া, দুর্গাপুর, বর্ধমান, কালনাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়েছে। আগামী ৫ দিন ধরেই এই ঝড়-বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…