ভাইরাল & ভিডিও

দুর্দান্ত নাচ করে নেটিজেনদের প্রশংসা করলেন সৌরভের স্ত্রী ডোনা এবং সানা গাঙ্গুলী

ভারতীয় ক্রিকেট দলের অন্যতম জনপ্রিয় অধিনায়ক হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বর্তমানে তিনি আবার বিসিসিআইয়ের প্রেসিডেন্ট বটে। তবে, তার পরিবারে শুধুমাত্র ট্যালেন্টেড তিনি একা নন। নিজের ক্রিকেট খেলার দক্ষতার মাধ্যমে তিনি সারা দুনিয়াকে মাতোয়ারা করে রেখেছিলেন নিজের সময়। তারপরে বিসিসিআইয়ের দক্ষ প্রেসিডেন্ট হিসেবে সাফল্যের নিদর্শন রেখেছেন। তবে তার স্ত্রী এবং কন্যা ও কিন্তু তার মতই অত্যন্ত জনপ্রিয়। নৃত্যশিল্পী ডোনা গাঙ্গুলী এবং তার কন্যা সানা গাঙ্গুলী বর্তমানে নেটদুনিয়ায় অত্যন্ত ভাইরাল হয়ে উঠেছেন।

সম্প্রতি তাদের মা এবং মেয়ের একটি নাচের ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছেন তিনি। জানা যাচ্ছে, সৌরভ গাঙ্গুলীর কন্যা সানা গাঙ্গুলী নিজে তার এই নিত্য প্রতিভা মায়ের কাছ থেকে অর্জন করেছেন। সৌরভের স্ত্রী ডোনা গাঙ্গুলী ওডিসি নৃত্য তে বেশ পারদর্শী। মাত্র তিন বছর বয়স থেকে তিনি নাচের তালিম নেয়া শুরু করেন এবং ইতিমধ্যেই তিনি ওড়িশি নৃত্যের ক্ষেত্রে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। একটি নিজের নাচের একাডেমি তিনি খুলেছেন যা অত্যন্ত জনপ্রিয় ইতিমধ্যেই। তার একাডেমির নাম হল দীক্ষা মঞ্জরী।

অন্যদিকে সানা গাঙ্গুলী তার মায়ের কাছ থেকে অত্যন্ত ভালোভাবে ওড়িশি নৃত্যের তালিম নিয়েছেন। সম্প্রতি একটি নাচের ভিডিও তে আমরা দেখতে পাচ্ছি সানা গাঙ্গুলী একটি নীল রঙের পোশাকে নাচ করছেন। ভিডিওটি দেখে মনে হচ্ছে একটি বসন্ত উৎসবের নাচের ভিডিও এটি। ভিডিওর ব্যাকগ্রাউন্ড এ বসন্ত এসে গেছে গানটি বাজান হচ্ছিল। ভিডিওটি প্রকাশ্যে আসামাত্রই ভাইরাল হয়ে গিয়েছে। সকলেই দাদার মেয়ের এই নাচের ভিডিও বেশ পছন্দ করেছেন।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026