বিনোদন

‘তোকে ভোলা সম্ভব নয়’, দেবশ্রীকে বললেন ‘মহাগুরু’ মিঠুন

কিছুদিন আগেই স্টার জলসার জনপ্রিয় ডান্স রিয়েলিটি শো ‘ডান্স বাংলা ডান্স জুনিয়র সিজন-2′-এর মঞ্চে ‘মোহরা গার্ল’ রবীনা ট‍্যান্ডন (Raveena Tandon)-এর সঙ্গে তুমুল নেচেছেন মিঠুন চক্রবর্তী (Mithun chakraborty)। সঙ্গে ছিলেন দেব (Dev) ও মনামী (Monami ghosh)। কিন্তু মিঠুন সকলের নজর কেড়ে নিয়েছিলেন। বহুদিন পর ‘মহাগুরু’কে নাচতে দেখে ‘ডিস্কো ডান্সার’-এর স্মৃতিতে মজেছিল বাঙালি। তা, বলতে গেলে মিঠুন এখন খবরের শীর্ষে। সম্প্রতি তিনি যোগ দিয়েছেন বঙ্গ বিজেপিতে। কলকাতায় নিজের বোনের ঠিকানায় ভোটার কার্ড করিয়ে নিয়েছেন তিনি। সব মিলিয়ে আপাতত বাংলার বুকেই বসত করতে চলেছেন ‘ফাটাকেষ্ট’। শোনা যাচ্ছে স্ত্রী যোগিতা (yogita bali) ও ছেলে মিমো (Mimo chakraborty)-র সঙ্গেও বনিবনা হচ্ছে না মিঠুনের। তাই তিনি নিজের একটি আলাদা জগৎ তৈরী করে নিচ্ছেন ধীরে ধীরে।

তবে এবারের দোল নিঃসন্দেহে দারুণ কাটতে চলেছে মিঠুনের। কারণ ‘ডান্স বাংলা ডান্স জুনিয়র ‘-এর মঞ্চে পরপর দুই দিন বিশেষ অতিথি হয়ে আসছেন ঋতুপর্ণা (Rituparna sengupta) ও দেবশ্রী রায় (Debashree Roy)। 27 শে মার্চ অর্থাৎ দোলের আগের দিন আসছেন দেবশ্রী যিনি কিনা খুব তাড়াতাড়ি হয়তো রাজনীতিতে মিঠুনের সতীর্থ হতে চলেছেন। 28 শে মার্চ, দোলের দিন আসছেন ঋতুপর্ণা। সোশ্যাল মিডিয়ায় এই বিশেষ পর্ব দুটির প্রোমো রীতিমত ভাইরাল হয়ে গেছে। বহুদিন পর দেবশ্রী ও মিঠুনকে একসঙ্গে নাচতে দেখা গেল। ঋতুপর্ণা নাচলেন দেব-এর সঙ্গে। আবীর দিয়ে রঙ খেলতেও দেখা গেল সবাইকে।

দুই অভিনেত্রী একসময় মিঠুনের নায়িকা ছিলেন। ঋতুপর্ণার সঙ্গে বাংলা ও হিন্দি মিলিয়ে চারটি ছবিতে অভিনয় করেছেন মিঠুন। সেগুলি হল, ‘কালি টোপি লাল রুমাল’, ‘দাদাগিরি’, ‘হাঙ্গামা’, ‘ভাগ্যদেবতা’। দেবশ্রী ও মিঠুন জুটির দুটি বিখ্যাত ফিল্ম হল ‘ত্রয়ী’ ও ‘এমএলএ ফাটাকেষ্ট’। এছাড়াও ‘যুদ্ধ’, ‘অভিমন্যু’, ‘মহাগুরু’ -তে অভিনয় করেছেন মিঠুন ও দেবশ্রী।

তবে মিঠুনের জীবনে দেবশ্রীর ভূমিকা যে অনেকটাই তা মিঠুনের কথা শুনেই বোঝা গেল। মিঠুন বললেন, দেবশ্রীর সঙ্গে তাঁর সম্পর্ক এতটাই ভালো যে দেবশ্রীকে তিনি কখনওই ভুলবেন না। তাঁরা একসঙ্গে বাংলা ক্লাসিক গান ‘হয়তো তোমারই জন্য’-র সঙ্গে নেচে মাতিয়ে দিলেন মঞ্চ। আপামর বাঙালি মজল ‘ত্রয়ী’-র নস্টালজিয়ায়। নব্বইয়ের দশকে ‘ত্রয়ী’ রীতিমত সাড়া ফেলে দিয়েছিল টলিউডে। ‘ত্রয়ী’ ফিল্মে মিঠুন ও দেবশ্রীর জুটির মিলন চেয়েছিলেন দর্শকরা। কিন্তু তাঁদের আশাহত করে ফিল্মের শেষে মিঠুন অভিনীত চরিত্রটির মৃত্যু ঘটে। প্রেক্ষাগৃহে প্রায় প্রতিদিনই ‘ত্রয়ী’ হাউসফুল থাকত। ত্রিকোণ প্রেমের গল্প নিয়ে তৈরী ফিল্ম ‘ত্রয়ী’ সেই সময় বিগ মিউজিক্যাল হিট ছিল। এছাড়াও ‘ডান্স বাংলা ডান্স জুনিয়র’-এ প্রতিযোগীরা বিখ্যাত গান ‘কলকাতার রসগোল্লা নেমেছেন। গানটি দেবশ্রীর আইকনিক পারফরম্যান্সের জন্য বিখ্যাত হয়েছিল। ফিল্ম থেকে বহুদিন দূরে থাকা দেবশ্রী হয়তো এতটাও আশা করেননি। তাই সবাইকে অবাক করে দিয়ে প্রতিযোগীদের সঙ্গে পা মিলিয়ে দেবশ্রীও নাচলেন ‘কলকাতার রসগোল্লা’। এই গানে দেবশ্রীর নাচ দেখে অবাক হয়ে গেছিলেন বিচারকরাও। দীর্ঘদিন নাচ ও অভিনয় জগত থেকে দূরে থাকা দেবশ্রী এখনও ভোলেননি তাঁর নৃত্যশৈলী। বহুদিন বাদে যেন দেবশ্রীও নিজেকে খুঁজে পেলেন ‘ডান্স বাংলা ডান্স জুনিয়র সিজন-2′-এর মঞ্চে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026