দাদাগিরি টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় গেম রিয়্যালিটি শো। এই শোতে প্রতি পর্বে থাকে নতুন নতুন চমক। সাধারণ থেকে তারকা, এমনকি খুদে প্রতিযোগিরাও আসেন এই শো’তে। সম্প্রতি ভালোবাসার দিনকে উপলক্ষ করে একটি বিশেষ পর্ব অনুষ্ঠিত হবে দাদাগিরির মঞ্চে। সেখানেও থাকছে নতুন চমক। এদিন দাদাগিরির মঞ্চে সকলের সামনেই সৌরভকে ভালবাসার কথা জানাল ডোনা নিজে, ভাইরাল হয়েছে দাদাগিরির নতুন প্রোমো।
ভালোবাসার দিনে অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডেতে দাদাগীরির মঞ্চে উপস্থিত থাকবে একাধিক প্রেমিক-প্রেমিকারা। এদিন ভিডিও বার্তা পাঠাবেন ডোনা গাঙ্গুলী নিজে। সেই ভিডিও এপিসোড চলাকালীন দেখানো হবে জয়েন্ট স্ক্রিনে। যা দেখে বেজায় লজ্জা পেতে দেখা গিয়েছে দাদাকেও। তার মতে ভালোবাসার থেকে ভালো জিনিস আর এই পৃথিবীতে হয় না। তার কথা শুনে বেজায় খুশি উপস্থিত প্রেমিক-প্রেমিকারাও।
ভালোবাসার দিন অথচ সৌরভ গাঙ্গুলী ও ডোনা গাঙ্গুলীকে নিয়ে কথা হবে না, তা সম্ভব নয়। তারা সবসময় প্রেম করেই বিয়ে করেছিলেন। বলাই বাহুল্য, সেই সময় দাঁড়িয়ে তাদের প্রেম যথেষ্ট সাহসী ছিল। তাদের প্রেমে এত বছর পরেও যে এতটুকুও ভাটা পরেনি, তা স্পষ্ট বোঝা যায়। ডোনা গাঙ্গুলী নিজে জানিয়েছেন, তার ভ্যালেন্টাইন সৌরভই, তা আগেও ছিলো আর এখনও। যা শুনে রীতিমতো লজ্জা পেয়ে যান সৌরভ নিজেও। সম্প্রতি আসন্ন এপিষদে প্রমো ভাইরাল হওয়ার পর থেকেই উচ্ছ্বসিত দর্শকরাও। তারা রীতিমতো অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন ভালোবাসার দিনের এই বিশেষ পর্ব দেখার জন্য। রবিবার ১৩’ই ফেব্রুয়ারি জি বাংলার পর্দায় সম্প্রচারিত হবে এই পর্ব।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…