বিনোদন

ব্যাপক সাফল্য পেয়েছে ‘পুষ্পা’, বলিউড ছেড়ে আল্লু অর্জুনের সাথে অভিনয় করতে চান আলিয়া

গোটা দেশ এখন পুষ্পা জ্বরে আক্রান্ত। ডিসেম্বর মাসের ১৭ তারিখে মুক্তি পেয়েছিল আল্লু অর্জুনের ছবি ‘পুষ্পা: দ্য রাইজিং স্টার’। এই চূড়ান্ত হিট সিনেমা দেশজুড়ে মোট ৫ টি ভাষা অর্থাৎ হিন্দি, তামিল, তেলেগু, কন্নড় ও মালায়ালামে মুক্তি পেয়েছে। সিনেমাটির বেশ কিছু অ্যাকশন সিকোয়েন্স এবং গানের স্টেপ সুপার ট্রেন্ডিং হয়ে উঠেছে। এছাড়া আল্লু অর্জুন এবং রশ্মিকা মান্দানার কেমিস্ট্রি ছিল দেখার মতো। দক্ষিণী এই ছবিটি বক্স অফিসে সমস্ত আয়ের রেকর্ড ভেঙেচুরে দিয়েছে।

আল্লু অর্জুনের অসাধারণ সুন্দর অভিনয়, তাঁকে ব্যাপক জনপ্রিয় করে তুলেছে এই কিছুদিনের মধ্যেই। সকলেই পুষ্পা সিনেমাটিকে তাড়িয়ে উপভোগ করতে পেরেছে। একাধিক তাবড় তাবড় বলিউড সিনেমা এই পুষ্পার সামনে ফিকে হয়ে গিয়েছে। এমনকি দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক মহলেও এই সিনেমার ক্রেজ কিছু কম নয়। অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডেভিড ওয়ার্নার থেকে শুরু করে বিভিন্ন আন্তর্জাতিক সেলিব্রেটিরা পুষ্পা স্টাইলে সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানিয়ে সকলকেই অবাক করে দিয়েছে।

একটা সময় বড় বড় তারকার এই সুপারহিট সিনেমায় অভিনয়ের প্রস্তাব ফিরিয়েছিল। কিন্তু এখন সেই সিনেমার আয়ের পরিমাণ শুনলে আঁতকে উঠবেন আপনিও। আল্লু অর্জুন সিনেমাটি করে এতটাই জনপ্রিয় হয়েছেন যে তাবড় তাবড় অভিনেত্রীরা এখন সুপারস্টারের সাথে সিনেমা করার ইচ্ছাপ্রকাশ করেছেন। সম্প্রতি বলিউড কুইন আলিয়া ভাট এক সাক্ষাৎকারে জানিয়েছেন, “আল্লু অর্জুনের অভিনয় দেখে তিনি এতটাই মুগ্ধ হয়েছেন যে তিনি অভিনেতার সাথে একসাথে কাজ করতে চান। তিনি পুষ্পা ছবিটি খুবই উপভোগ করেছেন এবং পরিবারের সাথে বসে দেখেছেন। তাই পরের ছবি আল্লু অর্জুনের সাথে করতে চান তিনি।”

আলিয়া ভাটের এমন মন্তব্য এখন সোশ্যাল মিডিয়াতে সুপারহিট। অনুরাগীদের মতে আল্লু অর্জুনের সাথে বেশ মানাবে তাদের প্রিয় অভিনেত্রীকে। তবে অনেকেই কটাক্ষের সুরে বলেছেন, “আলিয়া শুধুমাত্র দক্ষিণী ছবির সাফল্য দেখে বলিউড ভুলে, সেই দিকের পথে হাঁটছেন।” প্রসঙ্গত উল্লেখ্য, অতিসম্প্রতি রিলিজ করেছে সঞ্জয় লীলা বানশালী পরিচালিত অভিনেত্রী আলিয়া ভাটের ‘গাঙ্গুবাঈ কাথিওয়ারি’ সিনেমার ট্রেলার। মাত্র কিছু মিনিটের ট্রেলারে আলিয়ার অভিনয় দেখে ব্যাপক প্রশংসা করছে আপামর নেটজনতা।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026