বিতর্ক এবং উরফি জাভেদ যেন এখন গ্ল্যামার ওয়ার্ল্ডের সমার্থক শব্দ। পোশাকী বিতর্কের জেরে প্রায় প্রতিদিন কোনো না কোনো খবরের শিরোনামে উঠে আসেন এই মডেল-অভিনেত্রী। ‘বিগ বস ওটিটি’ দিয়ে লাইমলাইটে এসেছিলেন উরফি জাভেদ। বিগ বসের ঘরে বেশিদিন টিকতে না পারলেও রিয়েল ওয়ার্ল্ডে উর্ফির লাস্যময়ী রূপ তাঁকে সোশ্যাল মিডিয়ার চর্চার কেন্দ্রবিন্দুতে রেখেছে। বর্তমানে তিনি পরিচিতি পান পোশাক পরার কায়দার জন্য। পোশাক এবং স্টাইলের জন্য ট্রোল, সমালোচনা এবং বিদ্রূপ তাঁর রোজকার জীবনের সঙ্গী। তবে তিনি নিজেকে ইন্টারনেট ফ্যাশন স্টার মনে করেন।
নেটিজেনদের হাজার ব্যঙ্গ-বিদ্রুপের শিকার হলেও নিজের ফ্যাশন স্টেটমেন্ট নিয়ে বেশ আত্মবিশ্বাসী এই অভিনেত্রী। সমস্ত নেগেটিভিটিকে উড়িয়ে দিয়ে নিজের মনের মত জীবনযাপন করেন উরফি। নিরন্তন বোল্ড অবতারে ফটোশুট এবং ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ার লাইম লাইটে থাকেন তিনি। কখনও দেখা যায় উরফির ডেনিম জ্যাকেটের নিচ দিয়ে উঁকি মারছে অন্তর্বাস, তো কখনও দেখা যায় ছেঁড়া কিছু সুতোর সমষ্টি তাঁর পোশাক। কখনও বুকে এক টুকরো কাপড় জড়িয়ে চলে যান বিমানবন্দরে।
সম্প্রতি আবারও অদ্ভুতভাবে পোশাক পরে নেটদুনিয়াতে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন তিনি। আসলে তিনি ব্লাউজ এবং অন্তর্বাস ছাড়াই শাড়ি পরে তুমুল নাচ করে সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও পোস্ট করেন। ওই রিল ভিডিওতে দেখা গিয়েছে, তিনি নীল-সাদা ডিজাইনার শাড়ি পরে খোলা পিঠে ব্লাউজহীন অবস্থায় রয়েছেন। ভিডিওটিতে তার চুল ছিল একপেশে খোলা। বোল্ড অবতারে অভিনেত্রী একটি ইংলিশ গানের তালে লিপসিং করছেন।
অভিনেত্রী নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ভিডিওটি পোস্ট করে ক্যাপশন দিয়ে লেখেন, “নেভার টু লেট ফর শাড়ি”। ভিডিওটি পোস্ট করার সাথে সাথেই অগুনতি মানুষ দেখে নেন এবং ১ লাখের বেশি মানুষ ভিডিওটিকে লাইক করেন। অনেকেই কমেন্ট করে ‘হায় গরমি’ বলে। আবার অনেকে উরফির খোলামেলা পোশাক প্রসঙ্গ নিয়ে ট্রোল শুরু করেন। যদিও এটা নতুন কিছু নয়। সাহসী খোলামেলা পোশাকে সর্বদায় নেটপাড়ার উত্তেজনা ধরে রাখেন মডেল অভিনেত্রী উরফি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…