নিউজ

করোনা মোকাবিলায় ‘দ্রুত ওষুধ পাঠান প্লিজ’, ভারতের কাছে আবেদন ডোনাল্ড ট্রাম্পের

মার্কিন মুলুকে ক্রমাগত বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বর্তমানে আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ছাড়িয়ে গেছে। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের কাছে করোনা ভাইরাসের চিকিৎসায় ব্যবহৃত হাইড্রক্সিক্লোরোকুইন ট্যাবলেট সরবরাহের জন্য আবেদন করেছেন। শনিবার তিনি হোয়াইট হাউসে করোনা ভাইরাস টাস্ক ফোর্সকে একথা জানিয়েছেন।

ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি আজ ভারতের প্রধানমন্ত্রীর সাথে ফোনে কথা বলে হাইড্রক্সিক্লোরোকুইন ট্যাবলেট আমেরিকাতে অর্ডারের জন্য বলেছেন। তিনি এর সাথে নিজেও এই ওষুধ খেতে পারেন বলেছেন। তবে তাঁর আগে তিনি অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। তিনি আরও বলেছেন যে ভারতের মানুষদের জন্য এটা অনেক পরিমানে তৈরী করা হচ্ছে। ভারতের কাছ থেকে এই ট্যাবলেট নেওয়ার জন্য মুখিয়ে আছে আমেরিকা।

তবে ভারত সরকার এই হাইড্রক্সিক্লোরোকুইন-র রফতানি এখন বন্ধ রেখেছে বলে জানা গেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে বলেছেন যে তাঁর সাথে ট্রাম্পের ফোনে কথা হয়েছে। করোনাযুদ্ধে ভারত ও আমেরিকা একজোট হয়ে কাজ করবে বলে তিনি জানান। এছাড়া মার্কিন বিদেশসচিবের সাথে ভারতের কেন্দ্রীয় বিদেশমন্ত্রীর ও কথা হয়েছে। প্রসঙ্গত, আমেরিকায় গত একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৩ হাজারের বেশি মানুষ। মৃত্যু হয়েছে ১,০২৩ জনের।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

Riot Games Slashes Half of 2XKO Team Weeks After Launch

Key Points Riot Games laid off around 80 employees, nearly half of the 2XKO development…

February 26, 2026

HBO Renews Kit Harington’s Industry for Fifth and Final Season

HBO has confirmed that its critically acclaimed drama Industry, starring Kit Harington, will return for…

February 26, 2026

Nicole Kidman Focused on Family and Career, Not Dating, After Divorce

Key Points Nicole Kidman is reportedly not rushing into dating following her divorce from Keith…

February 26, 2026

Kevin Williamson and Neve Campbell Tease Plans for Scream 8

Key Points Scream 7 releases in U.S. theaters on February 27, 2026. Director Kevin Williamson…

February 26, 2026

Jeremy Piven & Adrian Grenier Surprise Fans With Rare Entourage Reunion

Fans of HBO’s hit series Entourage were treated to a nostalgic surprise this week when…

February 26, 2026

Survivor 50: Behind the Scenes of a Muddy, Grueling First Challenge

The milestone 50th season of Survivor is underway in Fiji, and PEOPLE senior news editor…

February 26, 2026