“চীনকে উচিত শিক্ষা দিতে তৈরি মার্কিন প্রশাসন”, এমনই মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউজে এক সাংবাদিক বৈঠকে চীনের প্রতি এভাবেই বার্তা পাঠালেন মার্কিন প্রেসিডেন্ট। সাংবাদিক বৈঠকে ট্রাম্প বলেছেন, “করোনা ভাইরাসের জন্য দায়ী চীন। চীনকে এর মাশুল গুণতেই হবে। মার্কিন প্রশাসন চীনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তৈরি।” করোনা ভাইরাসের জন্য আমেরিকা সহ সমগ্র বিশ্বের টালমাটাল অবস্থার জন্য প্রথম থেকেই মার্কিন প্রেসিডেন্ট দায়ী করে আসছেন চীনকে। এবার এই মন্তব্যের মাধ্যমে বুঝিয়ে দিলেন চীনের বিরুদ্ধে তদন্তে নামবে আমেরিকা।
প্রসঙ্গত, এর আগে জার্মান সরকার জানিয়েছিল করোনা ভাইরাসের জন্য গোটা বিশ্বের যে পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্য ক্ষতিপূরণ দিতে হবে চীনকে। জার্মান সরকার ইতিমধ্যেই চীনের কাছে ক্ষতিপূরণ দাবি করে বিল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। সেই বিষয়ে বলতে গিয়ে এদিন মার্কিন প্রেসিডেন্ট বলেন, “জার্মানির মতোই চীনের কাছ থেকে ক্ষতিপূরণ চাওয়ার কথা ভাবছে আমেরিকাও। জার্মানির থেকে আরও বেশি ক্ষতিপূরণ চাই আমরা। তবে এই বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।”
করোনা ভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আমেরিকা। আমেরিকায় করোনা ভাইরাসে এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে ৫৬,৫২১ জনের। আক্রান্ত ১০ লক্ষ ছাড়িয়েছে। সমগ্র বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ছড়িয়েছে ৩০ লক্ষের বেশি। মৃত্যু হয়েছে ২ লক্ষ ১১ হাজারের বেশি মানুষের।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…