নিউজ

ব্যারাকপুরের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে জাতীয় পাখি, বিস্মিত সাধারণ মানুষ

শ্রেয়া চ্যাটার্জি – করোনা ভাইরাস এর জন্য গোটা ভারতবর্ষ জুড়ে লকডাউন চলছে। যার ফলে মানুষরা গৃহবন্দী। কিন্তু পশুপাখিরা সেই সুযোগের সদ্ব্যবহার করছে দারুণভাবে। স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে রাস্তাঘাটে। কোথাও দেখা যাচ্ছে পেঙ্গুইন, কোথাও বা হরিণের দল। কখনো বা সমুদ্রের পাড়ে ডিম পাড়ছে কচ্ছপের দল। এমন চিত্র নানা জায়গায়। প্রকৃতি তার নিজের মতন করে সেরে উঠছে।

কলকাতা থেকে প্রায় ২৩ কিলোমিটার দূরে ব্যারাকপুর লাটবাগানে গঙ্গার ধারে সেনা ছাউনি। আর সেখানে রয়েছে প্রচুর জীবজন্তু। তবে এবারের জাতীয় পাখি কে ঘুরে বেড়াতে দেখা গেল রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজের পাঁচিলে, আর্দালি বাজারের কাছে। আর্দালি বাজারের রাস্তা, বিদ্যুৎ অফিস, প্রশাসনিক ভবন এবং কলেজের ছাদে পাঁচিলে উড়ে, হেঁটে বেড়াচ্ছে ময়ূরের দল। রাস্তাঘাটে ময়ূর ঘুরে বেড়াচ্ছে দেখে প্রত্যেকেই এমন ছবি ক্যামেরাবন্দি করতে ভোলেননি। বনদপ্তর থেকেই ব্যারাকপুরের অফিসাররা সম্প্রতি ক্যান্টনমেন্ট এলাকায় গিয়ে পরিদর্শন করে এসেছেন। ব্যারাকপুর রেঞ্জের অফিসার জানিয়েছেন,”লাটবাগানে ময়ূর ছিল। তবে সেখান থেকেই ময়ূর এসেছে কিনা তা এখনও জানা যায়নি।”

হঠাৎ করে সকাল বেলা ঘুম থেকে উঠে এই যদি দেখেন বাড়ির আশেপাশে ছাদের বাগানে ময়ূর ঘুরে বেড়াচ্ছে, তবে নিজের হাতে একটু চিমটি কেটে দেখতেই হবে আপনি কোন স্বপ্ন দেখছেন কিনা। তবে না একদমই স্বপ্ন নয়, রোজ সকালবেলা উঠে খেয়াল রাখবেন আপনার চারপাশেও এমন কোনো অদ্ভুত ঘটনা কিন্তু ঘটতে পারে। করোনা ভাইরাসের জন্য ভারতবর্ষজুড়ে লকডাউন চলছে, শুধু ভারতবর্ষ বললে ভুল হয়, গোটা বিশ্বজুড়েই এখন সবকিছু স্তব্ধ। এমন পরিস্থিতিতে পশুপাখিরা যেন প্রাণ ফিরে পেয়েছে। পৃথিবীটাকে তারা নিজের মতন করে সাজিয়ে গুছিয়ে নিতে চাইছে। এতদিন মানুষের অত্যাচারে তারা ভয়ে সিঁধিয়েছিল। যেই মুহূর্তে মানুষগুলো ঘরের মধ্যে আটকা পড়েছে, ওরা ওমনি বেরিয়ে পড়েছে নিজের মতন করে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026