নিউজ

করোনা থেকে খুব সহজে রেহাই মিলবে না, শিশুদের স্বাস্থ্য নিয়ে আশঙ্কা প্রকাশ WHO-র

করোনা নামক মারণ ভাইরাস থেকে খুব সহজে মিলবে না রেহাই। এমনটাই জানালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভয়ংকর আশঙ্কা প্রকাশ করে সংস্থার ডিরেক্টর-জেনারেল টেড্রোস আধানম ঘেব্রিয়েসুস একটি বিবৃতি প্রকাশ করেন। সেখানে বলেন, “করোনার ফলে যে বিশাল ক্ষতি হচ্ছে তাতে আমরা খুবই চিন্তিত। খুব সহজে এই মহামারি বিদায় নেবে না। আমাদের অনেক লড়াই করতে হবে।”

বিশেষ করে আফ্রিকা, পূর্ব ইউরোপ, ল্যাটিন আমেরিকা এবং এশিয়ার কিছু দেশে করোনার যে পরিমাণ সংক্রমণ হচ্ছে তাতে চিন্তায় ফেলেছে এই সংস্থাকে। করোনার প্রভাব পড়ছে অন্যান্য চিকিৎসা পরিষেবায়। ম্যালেরিয়ার মতো ভয়ংকর রোগের চিকিৎসার মাঝখানে কাঁটা হতে পারে করোনা। বিশ্বজুড়ে যে লকডাউন ঘোষিত হয়েছে এর জেরে ইতিমধ্যেই ২১টি দেশে ম্যালেরিয়া-সহ কয়েকটি মারণ রোগের টিকার অভাব দেখা গেছে। ফলে আগামী প্রজন্মের শিশুদের নিয়ে চিন্তায় ফেলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে।

শুধু এখনই নয় এর আগেও করোনা নিয়ে বারবার সতর্ক করেছে এই সংস্থা। ভবিষ্যতে হয়তো অনেক খারাপ পরিস্থিতির সম্মুখীন হতে পারে সবাই। কারণ, আফ্রিকা ও অন্যান্য অনুন্নত দেশে যেখানে স্বাস্থ্য পরিষেবা খুবই শোচনীয় সেখানে, সংক্রমণ আটকানো সম্ভব নয়। উল্লেখযোগ্য, এই ভয়ংকর পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য, যেসব দেশগুলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের নিয়ে একটি বৈঠক ডাকা হয়। সেখানে ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট, জার্মান চ্যান্সেলার, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের মতো বিশিষ্ট ব্যক্তিত্বরা।

Anirban Kundu

Recent Posts

বেসরকারি হাসপাতালেও বাধ্যতামূলক আয়ুষ্মান ভারত! বড় পদক্ষেপ রাজ্য সরকারের

পশ্চিমবঙ্গে স্বাস্থ্য পরিষেবায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। শুধু সরকারি হাসপাতাল নয়, এবার রাজ্যের বেসরকারি হাসপাতাল…

June 3, 2026

ভ্যাপসা গরম থেকে স্বস্তি! দক্ষিণবঙ্গে বৃষ্টি নিয়ে বড় আপডেট, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?

জ্যৈষ্ঠ মাসের ভ্যাপসা গরমে কার্যত নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষ। সকাল থেকেই তীব্র রোদ, উচ্চ তাপমাত্রা এবং…

June 3, 2026

বাংলায় ১০,০০০ কোটি টাকার রেল প্রকল্পে গতি! নবান্নে বৈঠকে আসছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

দীর্ঘদিন ধরে থমকে থাকা একাধিক রেল প্রকল্পে এবার নতুন করে গতি আসতে চলেছে। পশ্চিমবঙ্গে প্রায়…

June 3, 2026

মধ্যবিত্তদের বড় স্বস্তি! কমল LPG ও অটো গ্যাসের দাম, জেনে নিন নতুন রেট

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের ক্রমবর্ধমান দামের মাঝে সাধারণ মানুষের জন্য এলো বড় স্বস্তির খবর। রান্নার খরচ কমাতে…

June 3, 2026

শিয়ালদা লাইনে টানা দু’দিন বড় ভোগান্তি! বাতিল ৭৭টি ট্রেন, তালিকা দিল পূর্ব রেল

শিয়ালদা ডিভিশনের নিত্যযাত্রীদের জন্য বড় খবর। রেলের পরিকাঠামোগত কাজের কারণে আগামী ৬ জুন রাত থেকে…

June 3, 2026

অবশেষে মাঠে ফিরছেন অভিষেক! শনিবার থেকেই শুরু রাজনৈতিক কর্মসূচি, দেখা করবেন আক্রান্ত কর্মীদের সঙ্গে

বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নীরবতা ভেঙে ফের রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

May 29, 2026