Categories: নিউজ

আগামী ২ ঘণ্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস রাজ্যের এই ৯ জেলাতে, জানাল হাওয়া অফিস

রাজ্যজুড়ে ফের ঝড়-বৃষ্টির সম্ভাবনা। চলবে পুরো সপ্তাহ জুড়ে। আজ দক্ষিণবঙ্গের ৯ টি জেলাতে প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস। কলকাতাতেও রয়েছে ঝড়-বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দফতরের সূত্র অনুযায়ী আজ দক্ষণবঙ্গের বেশ কিছু জেলাতে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তার সাথে চলবে ভারী বৃষ্টিপাত। কোথাও কোথাও আবার কালবৈশাখী ও হতে পারে।

দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা এই ৯ জেলাতে আজ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ কলকাতাতে আংশিক মেঘলা আকাশ থাকবে। তার সাথে হালকা বৃষ্টিপাত ও হতে পারে। আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস। বেশ কিছু জেলায় ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে।

এদিকে জোড়া ঘূর্ণাবর্ত তৈরী হয়েছে বাংলাদেশ ও মধ্য প্রদেশে। এর ফলে পূর্ব ভারতের রাজ্যগুলিতে এবং উত্তর-পশ্চিম ভারতের বেশ কিছু রাজ্যে ঝড় বৃষ্টির পূর্বাভাস। এই ঝড়বৃষ্টির জেরে আগামী ৪৮ ঘন্টার মধ্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের দিকে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে। পশ্চিমবঙ্গ ও ওড়িশার মৎস্যজীবীদের ক্ষেত্রে নিষেধাজ্ঞা বজায় থাকবে। আন্দামানের দিকেও এই নিষেধাজ্ঞা জারি থাকবে। সমুদ্র এই সময় খুব উত্তাল থাকবে। প্রবল ঝড় হবে বলে জানা গেছে। উত্তরবঙ্গে প্রবল ঝড়বৃষ্টি শুরু হবে বুধবার থেকে। আগামী ১ সপ্তাহ জুড়ে বৃষ্টি বহাল থাকবে বলে জানা গেছে।

Anirban Kundu

Recent Posts

রেশন কার্ড, ম্যারেজ সার্টিফিকেট দিয়েই হবে আধার আপডেট! উপায় জানাল UIDAI

ভারতে আধার কার্ড বর্তমানে অন্যতম গুরুত্বপূর্ণ পরিচয়পত্র। ব্যাঙ্কিং পরিষেবা থেকে সরকারি প্রকল্প—প্রতিটি ক্ষেত্রেই আধারের প্রয়োজনীয়তা…

April 28, 2026

RBI-র বড় শাস্তি বন্ধন ব্যাঙ্কে! আপনার টাকায় কি ঝুঁকি? জানুন পুরো সত্য

ভারতের ব্যাঙ্কিং ব্যবস্থায় নিয়ম ভাঙলে কোনও রকম ছাড় নেই—এ বার সেই বার্তাই আরও একবার স্পষ্ট…

April 28, 2026

পরপর ২ নো-বল, তবুও থামলেন না আম্পায়ার! KKR ম্যাচে বিতর্কে ফুঁসছে নেটদুনিয়া—নিয়ম আসলে কী বলছে?

আইপিএল ২০২৬-এ একেবারে সিনেমার মতো নাটকীয় ম্যাচে শেষ হাসি হাসল কলকাতা নাইট রাইডার্স। লখনউ সুপার…

April 28, 2026

প্রায় ৩ মাস রিচার্জের ঝামেলা নেই! সস্তায় 84 দিনের প্ল্যান দিচ্ছে Vodafone Idea

আপনি যদি Vodafone Idea (Vi)-এর সিম ব্যবহার করেন এবং বেশি ডেটা প্রয়োজন না হয়, কিন্তু…

April 28, 2026

বড় সুখবর! হু হু করে বাড়ছে DA, এবার কি ৬৩% ছুঁতে চলেছে মহার্ঘ ভাতা?

রাজ্যে বকেয়া ডিএ (Dearness Allowance) ইস্যুতে এখনও টানাপোড়েন চলছে। এদিকে সম্প্রতি মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছে…

April 27, 2026

মাত্র ৯৪৯ টাকায় ৮৪ দিনের ধামাকা! আনলিমিটেড কলিং, 5G ডেটা আর ফ্রি OTT—Jio-র নতুন প্ল্যানে চমক

ভারতের শীর্ষ টেলিকম সংস্থা Reliance Jio আবারও গ্রাহকদের জন্য আকর্ষণীয় রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে। যারা…

April 27, 2026