ওয়াশিংটন: আগামী নভেম্বর মাসে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন। তাই এই মুহূর্তে নিজের পজিটিভ ভাবমূর্তি ধরে রাখতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু নির্বাচনের প্রায় একমাস আগে তাঁর বিরুদ্ধে উঠল জালিয়াতির অভিযোগ। আর এই অভিযোগ করেছেন ট্রাম্পের ভাইঝি মেরি ট্রাম্প।
ডোনাল্ড ট্রাম্পের ভাই রবাট ট্রাম কিছুদিন আগে মারা গিয়েছেন। তারপর রবার্টের এস্টেটের মালিকানা থেকে বঞ্চিত করা হয়েছে মেরিকে। এমনকি ষড়যন্ত্র করে কোটি কোটি ডলার মূল্যের সম্পত্তি নিজের নামে করিয়ে নিয়েছেন ট্রাম্প এবং তা থেকে কার্যত বঞ্চিত করেছেন তাঁর ভাইঝি মেরি ট্রাম্পকে। এই অভিযোগ করা হয়েছে মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে। শুধু তিনি নন, অভিযোগ করা হয়েছে তাঁর বোন মারিয়ান ট্রাম্প বেবির বিরুদ্ধেও। ম্যানহাটানের নিউ ইয়র্কের এক আদালতে দায়ের করা হয়েছে এই অভিযোগ।
প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্পের বিরুদ্ধে ওঠা এই জালিয়াতির অভিযোগ নিঃসন্দেহে তাঁর ভাবমূর্তিকে কিছুটা হলেও খর্ব করতে পারে বলে মনে করা হচ্ছে। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, এই জালিয়াতির অভিযোগ নির্বাচনের সময় কিছুটা হলেও প্রভাব ফেলতে পারে। এতে কী নিজের আসন হারাতে পারেন ট্রাম্প? এর উত্তর দেবে সময়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…