আমেরিকা : মার্কিন নির্বাচন দোরগোড়ায় আসতে না আসতেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আরও একবার ভোট ময়দানে নিজের আসন বাঁচাতে নতুন পন্থা অবলম্বন করলেন ট্রাম্প।এবার ভোটপ্রচারের প্রথম ভিডিওতেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণের অংশ রাখার পাশাপাশি ‘নমস্তে ট্রাম্প’ অনুষ্ঠানের কিছু মুহূর্তও রাখলেন ট্রাম্প।
একের পর এক বিতর্ক বারবার ট্রাম্পের আসন নাড়াতে তৎপর হলেও তিনিই নিজের চেষ্টায় প্রতিবার নিজের জোরে আসন বাঁচিয়েছেন। শোনা যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয়তাকে ভারতীয়দের মধ্যে আরও প্রকট করতে এই নতুন পন্থা কাজে লাগিয়েছেন। ভিডিওর সময় ১০৭ সেকেন্ড।
প্রধানমন্ত্রীর হিউস্টনের সভার ভিডিও ক্লিপিংস দিয়ে শুরু হবে এই ভিডিও। আর এইটা ভিডিওতে মোদি ট্রাম্পের পরিচয় দিতে গিয়ে বলছেন, “ আলাদা করে আর ওনার বলার প্রয়োজন নেই। উনি আমেরিকার প্রেসিডেন্ট।ওনার নাম প্রতিটি কথোপকথনেই উঠে আসে বারবার । ”
এছাড়াও ভিডিওতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ট্রাম্পকে নিজের পরিবারের অংশ বলে পরিচয় করাতে দেখা গিয়েছে।তার পাশাপাশি ভারত আমেরিকার সুসম্পর্কের কথাও বলা হয়েছে। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আর ডোনাল্ড ট্রাম্প আর নরেন্দ্র মোদির সুসম্পর্ক দৃঢ় হওয়ার বার্তাও দেওয়া হয়েছে। হিউস্টনের সভা ছাড়াও ওই ভিডিওর অংশ হয়েছে ট্রাম্পের গুজরাটের সফরের মুহূর্তও। সব মিলিয়ে এইটা ভিডিও এক অন্য রকম বার্তা বহন করছে। যা দেখে বিশ্ববাসীর মনে হতেই পারে আমেরিকা এবং ভারতের মধুর সম্পর্ক স্থাপনের কথা। কিন্তু তার মাঝেও দৃঢ় হতে বসেছে ট্রাম্পের নির্বাচনের জেতার আশা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…