নিউজ

চশমার দাম ২,৬০,০০০ ডলার! অবাক লাগছে, জানুন গান্ধীজির চশমার অজানা গল্প

গান্ধীজি মানুষটাই আসলে দামি, নাহলে কি আর ভারতীয় মুদ্রায় তিনি স্থান নিতে পারতেন। কথায় বলে বাপু থাকলেও বুকে সাহস আসে। কিন্তু সম্প্রতি বাপুর চশমা কতো টাকায় নিলাম হয়েছে জানেন কি?চশমার দাম ২,৬০,০০০ ডলার! শুনে চক্ষু চড়ক গাছ তো? সাক্ষাৎ মহাত্মা গাঁধীর ব্যবহার করা এই সোনার পাত বসানো চশমা নিলাম হয়েছে এইটা দামেই। ব্রিটেনের নিলামে এই চশমা বিক্রি হওয়াতে তার দাম শুনে হেঁচকি তুলছেন আম ভারতীয় জনতা। কিন্তু বাপুর মূল্য যে এত সস্তা নয় তা বুঝতে বেশি সময় লাগেনি কারো।

কিন্তু কোথা থেকে হঠাৎ এতদিন পর উদয় হলো এই চশমা সেই নিয়েও অনেকের মনে অনেক প্রশ্ন। চশমাটা নিলাম হওয়ার ঠিক সপ্তাহ চার আগে এক ভদ্রলোক পূর্ব ব্রিস্টল নিলাম কর্তৃপক্ষের লেটারবক্সে রেখে যান। একটি চিঠিতে লেখা ছিলো, তাঁর কাকাকে গাঁধীজী নিজে এই চশমাটি দিয়েছিলেন।দক্ষিণ আফ্রিকায় ব্রিটিশ পেট্রোলিয়ামে কাজ করতেন ওই ব্যক্তির কাকা।

ঠিক ওই সময় গান্ধীজিও আফ্রিকাতেই ছিলেন,১৯২০ থেকে ১৯৩০ সাল নাগাদ গাঁধীজী চশমাটি দিয়ে দিয়েছিলেন।গান্ধীজি এতোটাই উদার মনস্ক ছিলেন যে তিনি তার বহু জিনিসের এরকমভাবে বহু মানুষের মধ্যে বিলিয়ে দিতেন। আর এইটা চশমাটাও ঠিক এইভাবেই ওনার কাকার হাতে আসে।

পূর্ব ব্রিস্টল নিলাম কর্তৃপক্ষ পর অবশ্য চশমা নিলাম হওয়ার পর ইনস্টাগ্রাম পোস্টে সবিস্তরে লেখে সম্পূর্ণ বিষয়টি । আর সেই পোস্ট থেকে সম্পূর্ণ বিষয়টি জনসমক্ষে আসে। কিন্তু আপামর দেশের জনগন এইটা চশমার দাম শুনে আঁতকে উঠলেও কিন্তু চশমার আসলে মালিক জানলে আরও বেশি চমকে উঠতেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026