নিউজ

ফের বিপাকে মার্কিন প্রেসিডেন্ট, গোপন অডিও ফাঁস হতেই শুরু রাজনৈতিক তরজা

আমেরিকা: ইতিমধ্যেই আমেরিকার ঢোলে পড়ে গিয়েছে ভোটের কাঠি। নভেম্বর মাসেই নির্বাচন, জোরকদমে চলছে ডেমোকক্র্যাট আর  রিপাবলিকানদের প্রস্তুতি। কিন্তু এই প্রস্তুতির মাঝেই বাধ সাধলো  একটি অডিও টেপ। যা নিয়ে রীতিমতো তোলপাড় হয়ে গিয়েছে মার্কিন মুলুক। অডিওতে ডোনাল্ড ট্রাম্পের দিদি ম্যারিয়ান ট্রাম্প ব্যারির  কথোপকথন  দুর্বল করে দিয়েছে মার্কিন রাজনীতির ভীত।  মিথ্যুক, নীতিহীন কোনো কিছুই বলতে বাকি রাখেননি ম্যারিয়ান ট্রাম্প।

আজ থেকে প্রায় বছর দুই আগে রেকর্ড করা ওই অডিওতে ট্রাম্পের দিদি ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতি নিয়ে অনেক কথাই বলেন। ভোটারদের মন জুগিয়ে চলতে ট্রাম্প অনেক মিথ্যে কথা এতদিন বলেছে। পাশাপাশি ট্রাম্প কোনো নীতি মেনে চলেনা এবং তার বেশিরভাগ কথাই মিথ্যে বলে অভিযোগ করে ম্যারিয়ন। তিনি আরও বলেন, ” ওঁর মূল্যবোধ নিয়ে যত কম বলা যায় তত  ভাল!”

কিছুদিন আগেও ভোট ময়দানে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে  বেকারভাতা, পরবর্তী ঘোষণা না হওয়া পর্যন্ত শিক্ষা সংক্রান্ত ঋণশোধ স্থগিত রাখা,স্বাস্থ্য বিমার সঙ্গে যুক্ত সংস্থাগুলিকে বিমা করার আগে থেকে থাকা অসুখেও আর্থিক সুবিধা প্রদানের নির্দেশ দেওয়া সব কিছুর চেষ্টা করে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।কিন্তু  মুহূর্তেই মাটি হতে বসেছে রাজনীতির এই পুরোনো পিলার।কয়েক ঘণ্টার অডিও টেপ হাতে আসতেই বেড়েছে গুঞ্জন। কিন্তু এতো কিছু হওয়ার পরেও  এখনো পর্যন্ত হোয়াইট হাউসের কোনও বক্তব্য শোনা যায়নি।

অন্যদিকে আবার   কিছুদিন আগেই   হু-র সংস্কার বৈঠকে যোগ দেওয়ার প্রস্তাবও ফিরিয়ে দিয়েছে ফ্রান্স ও জার্মানি। কারণ আমেরিকার ব্যবহারে যথেষ্ট ক্ষিপ্ত এই দুই দেশ। এমনকি ফ্রান্স ও জার্মানি বিশ্ব স্বাস্থ্য সংস্থা  সংস্কার নিয়ে ট্রাম্পের সাথে কথা বলতে চায়না এমনকি সংগঠন থেকেও বিরত থাকতে চায় তারা।  সব মিলিয়ে মার্কিন আকাশে এখন অনিশ্চয়তার কালো মেঘ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026