নয়া দিল্লি : স্বাভাবিক ভাবে কাজ শুরু করতে পারে প্রচার মাধ্যম। কিন্তু এর জন্য মানতে হবে বেশ কিছু নিয়ম কানুন।
করোনা পরিস্থিতির মধ্যে সংবাদ ও বিনোদন জগতের কাজে স্বাভাবিকতা বজায় রাখতে কিছু SOP নির্দেশ মেনে চলার নির্দেশ জারি করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভরেকড়। করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে কিংবা মাস্ক ব্যবহার করার নির্দেশ দেওয়ার পাশাপাশি আরো কিছু নির্দেশ তৈরি হওয়ার কথা বলেন তিনি। যেমন– প্রবেশ ও প্রস্থানের পথে থার্মাল স্ক্রিনিং এর ব্যবস্থা, পার্কিং ক্ষেত্রে ভীড় জমতে না দেওয়া, আরোগ্য সেতু app ইনস্টল করে রাখা, বসার স্থানে ৬ ফুট দূরত্ব বজায় রাখা ইত্যাদি আরো বেশ কিছু গাইডলাইন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন,’করোনা আবহেই প্রচার মাধ্যম তার কাজ শুরু করতে পারে। কিন্তু মন্ত্রকের এই নির্দেশগুলি মেনে চলতে হবে। কর্ম স্থলে নিরাপদ পরিবেশ সৃষ্টির জন্য এই sop গুলি তৈরি করা হয়েছে।
যদিও মন্ত্রক সূত্রে এও জানানো হয়, এই গাইডলাইন গুলো শুধুমাত্র খসড়া। চূড়ান্ত নির্দেশাবলী স্বাস্থ্য ও স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে আলোচনা করে তৈরি করা হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…