নিউজ

‘ভয় পাবেন না’, সশস্ত্র তালিবানের জঙ্গিদের গান পয়েন্টে শান্তির বার্তা পাঠ করলেন টিভি সঞ্চালকের

প্রত্যেক মানুষের নিজের কথা বলার জন্য ফ্রিডম অফ স্পিচ থাকে। কিন্তু আজ আফগানিস্তানে নিজের কথা বলার সাহস টুকু কারোর নেই। দিন যত যাচ্ছে,তালিবানি তাণ্ডব অব্যাহত আফগানিস্তানে। এমনকি এই দেশের খবর পরিবেশকরাও নিজেদের কথা বলতে পারছেনা। এবার টেলিভিশনের সঞ্চালককে গান পয়েন্টে রেখে নিজেদের স্তুতিমূলক খবর পাঠ করাল তালিবান জঙ্গিরা। সঞ্চালককে দৃঢ়কণ্ঠে সঞ্চালককেও দেশবাসীর উদ্দেশ্যে বলতে হল, তালিবানকে ভয় পাবেন না।

কাবুলের এক নিউজ চ্যানেলের অফিসে ঢুকে জঙ্গিদের এই দাপটের ভিডিও নিমেষে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যতই সঞ্চালক জঙ্গিদের ভয়ে শান্তির কথা বলুক এই ভিডিও দেখেই শিহরিত আফগান সহ সারা বিশ্ববাসী। আফগানিস্তান দখল নেওয়ার পর সংবাদমাধ্যমের স্বাধীনতার নানান কথা শোনা গিয়েছিল তালিবানের মুখে। তবে মুখে শান্তির কথা বললেও, বাস্তবে ধরা পড়ছে উল্টো ছবি। তা সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও দেখে বোঝা যাচ্ছে।

https://twitter.com/AlinejadMasih/status/1432043625542819842?ref_src=twsrc%5Etfw Copy

এখানেই শেষ নয়, এই ভিডিয়োতে দেখা যাচ্ছে, সঞ্চালক বলছেন, আফগানিস্তানের পরিস্থিতি একদম স্বাভাবিক। সাধারণ মানুষের ভয়ের কোনও কারণ নেই। যেখানে সঞ্চালককে বন্দুকের সামনে দাঁড়িয়ে খবর পড়তে হয়। সেখানে সংবাদমাধ্যমের স্বাধীনতা কোথায়? এই প্রশ্ন বার বার আসছে। সঞ্চালক যদি ভয় পান তাহলে তালিবান জঙ্গির থেকে সাধারণ মানুষই বা কীভাবে আতঙ্কমুক্ত হবেন? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়ার পাতায়। 

উল্লেখ্য, গত ১৫ই অগাস্ট কাবুলের দখল নেয় তালিবান। বর্তমানে আফগানিস্তানে সরকার গঠনের প্রস্তুতি শুরু করেছে তালিবান জেহাদিরা। ক্ষমতা দখলের সাথে সাথে গোটা দেশে স্বাধীনতার কথা বলেও, সংবাদমাধ্যমের কর্মীদের উপর প্রথাগত অত্যাচার শুরু করেন তালিবরা। এমনকি কাবুল এবং জালালাবাদে টোলো নিউজের বিভিন্ন সংবাদকর্মীদের মারধর করা হয়। এছাড়া সাংবাদিকদের বাড়িতে ঘরে ঢুকে ঢুকে তল্লাশি চালায় তালিবান।

জার্মান সংবাদমাধ্যমের এক সাংবাদিকের পরিবারের সদস্যকেও হত্যা করেছে  জঙ্গিরা। উল্লেখ্য এর আগে ভারতীয় সাংবাদিক দানিশ সিদ্দিকীর নৃশংস হত্যাকাণ্ড এখনো টাটকা। কিছুদিন আগে কাবুলে তালিবান তান্ডবের খবর করতে গিয়ে যসংঘর্ষের মাঝে পড়ে নিহত হন। তবে এটি দুর্ঘটনা হিসেবে নয় তাঁকে জঙ্গিরাই খুন করে বলে মনে করছেন। যদিও তালিবান পরে তাঁর মৃত্যুর সঙ্গে জড়িত থাকার কথা পুরোপুরি উড়িয়ে দিয়ে দুঃখপ্রকাশ করেছিল।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026