পলিটিক্স

Joy Banerjee: তন্ময় ঘোষের পর এবারে বেসুরো জয় বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সুপ্রিমোর প্রশংসা বিজেপি নেতার

২১ বিধানসভা নির্বাচন শেষ হতে না হতেই ভাঙ্গন ধরতে শুরু করেছে রাজ্য বিজেপিতে। ইতিমধ্যেই বিজেপির বহু নেতা তৃণমূল কংগ্রেসের সাথে যোগদান করেছেন। সোমবার ব্রাত্য বসুর হাত ধরে ঘাসফুল শিবিরের ফিরে এলেন বিজেপি বিধায়ক তন্ময় ঘোষ। ঠিক তার পরেই এবারে ভিডিও বার্তায় দলের প্রতি ক্ষোভ উগরে দিলেন বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়।

সবথেকে তাৎপর্যপূর্ণভাবে, ভিডিওবার্তায় বন্দ্যোপাধ্যায়ের সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেছেন, যা দেখে ইতিমধ্যেই চক্ষুচড়কগাছ রাজনৈতিক মহলের। তৃণমূল সুপ্রিমো প্রশংসা করে জয় বন্দ্যোপাধ্যায় তাঁর বিভিন্ন রকমের প্রকল্পের এবং তার নেতৃত্বে গুন গাইলেন।

ঠিক কি বলেছেন জয় বন্দ্যোপাধ্যায়? তন্ময় ঘোষ প্রসঙ্গে কথা বলতে গেলে জয় বন্দ্যোপাধ্যায় বললেন, ‘এর প্রমাণিত হলো বিজেপির হোমওয়ার্কের কোন ধারণা নেই। তন্ময় ঘোষ তৃণমূলের ছিলেন। ভোটের আগে কেন তাকে বিজেপিতে নেওয়া হলো? তাকে কেন প্রার্থী করে দেওয়া হল? তিনি জিতে গেলেন। কিন্তু, ফল প্রকাশের মাত্র সাড়ে তিন মাসের মধ্যেই ডিগবাজি খেলেন।’ পাশাপাশি নাম না করে বিষ্ণুপুরের দোর্দণ্ড প্রতাপ বিজেপি নেতা সৌমিত্র খাঁ কে আক্রমণ করে জয় বন্দ্যোপাধ্যায় বললেন, ‘বিষ্ণুপুরে আমাদের একজন নেতা আছেন, তিনি সব দলেই ছিলেন। উনার অগাধ জ্ঞান। উনি কোন ধারনাই করতে পারেননি যে এমনটা হবে।’

পাশাপাশি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ হলেন জয় বন্দ্যোপাধ্যায়। জয় ব্যানার্জি বললেন, ‘ ভোটের আগে একমাত্র শুভেন্দু অধিকারী ছাড়া সমস্ত অযোগ্য তৃণমূল নেতারা যখন বিজেপিতে এসেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তখন শক্ত হাতে সামলেছেন পরিস্থিতি। কিন্তু বিজেপিকে মনে রাখতে হবে আমাদের দলে কোন মমতা বন্দ্যোপাধ্যায় নেই।’ পাশাপাশি আজকের ভিডিও বার্তায় জয় বন্দ্যোপাধ্যায় বিজেপি রাজ্য নেতাদের ব্যাপারে ক্ষোভ উগরে দিলেন। তিনি বললেন, ‘কেন্দ্রীয় নেতাদের কাছে আমাদের আবেদন, রাজ্যে ভালো নেতা পাঠান। এখানকার নেতারা তোষামোদ ছাড়া কিছু বোঝেন না। অযোগ্য লোককে দায়িত্ব নিচ্ছেন। এভাবে চলতে পারে না। অবিলম্বে যোগ্য ব্যক্তিদের দায়িত্ব নিতে হবে।’

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026