এদিন বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে লক ডাউন প্রসঙ্গে কথা বলার সময় রাজ্যগুলির প্রতি তিনি আশ্বাস দেন, কেন্দ্র সমস্ত রাজ্যের পাশে আছে। করোনা মোকাবিলায় সবসময় সব রাজ্যকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে কেন্দ্র, এমনভাবেই আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী। পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের প্রতিনিয়ত বাড়ছে সংক্রমণের হার। তার সঙ্গে মৃত্যুও হচ্ছে।
আর এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যের মুখ্যমন্ত্রীদের প্রতি বার্তা দেন আক্রান্তের ও মৃতের সংখ্যা কোনো রেষারেষির বিষয় নয়। তাই সংক্রমণ বা মৃত্যুর হার বাড়লেও তা কোনো খারাপ বিষয় নয়। যেকোনো রাজ্যে করোনার প্রকোপে সংক্রমণ বাড়লে সেই রাজ্যের মানুষদের বোঝাতে হবে। সংক্রমণ রুখতে টেস্ট বাড়াতে হবে। মানুষকে আশ্বস্ত করলে তারা নিজে থেকেই টেস্টিং এর জন্য যাবেন।
এছাড়াও তিনি বলেন, যে রাজ্যে আক্রান্তের হার কম সেই রাজ্যকে কেউ মহান রূপে অ্যাখ্যা দেবে না বা যেই রাজ্যে সংক্রমণ বেশি ছড়িয়েছে তাদের কেউ দোষী সাব্যস্ত না। সুতরাং সবাইকে মিলে এই করোনার বিরুদ্ধে লড়তে হবে। মাস্ক ও সামাজিক দুরত্বের বিষয়েও প্রধানমন্ত্রী সতর্ক বার্তা দিয়েছেন। তিনি মনে করেন আগামী বেশ কিছুদিন মাস্ক আমাদের জীবনের অঙ্গ হয়ে উঠবে।
তাই তিনি সামাজিক দুরত্ব বজায় রাখতে ও মাস্ক পরতে দেশবাসীকেও পরামর্শ দিয়েছেন। এছাড়া যেসব রাজ্য গ্রিন জোনের অন্তর্ভুক্ত সেখনে নজর রাখতে বলেছেন। রেড জোনের অন্তর্ভুক্ত এলাকাতে খুব বেশি লক ডাউন শিথিল করা যাবে না বলেও নজর রাখতে পরামর্শ দেন তিনি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…