নিউজ

লকডাউনের মেয়াদ বাড়তে পারে, মন্ত্রীবৈঠকে এমনটাই ইঙ্গিত নমোর

পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে দেশে করোনার প্রকোপে সংক্রমিত হয়েছেন ২৭ হাজারেরও বেশি মানুষ, মৃত্যু ছাড়িয়েছে ৮০০। আর এই জরুরি পরিস্থিতিতে লক ডাউন আরও বাড়বে কিনা সেবিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে এদিন আলোচনা করলেন প্রধানমন্ত্রী।

সূত্রের খবর, এদিন বৈঠকে লক ডাউন দীর্ঘায়িত করা হবে কিনা সে ব্যাপারে মত জানতে চাওয়া হয় রাজ্যগুলির কাছে। আর তাতে হিমাচল প্রদেশ ও মেঘালয় ব্যতীত সকল রাজ্যই লক ডাউন তুলে নেওয়ার প্রস্তাব দেয়। স্বল্প সময়ের ফলে নয়টি রাজ্যের মুখ্যমন্ত্রী নিজের বক্তব্য রাখতে পেরেছিলেন প্রধানমন্ত্রীর কাছে। বাকি রাজ্যের মুখ্যমন্ত্রীদের লিখিত ভাবে নিজেদের মত জানাতে বলা হয়েছে। তারপর লক ডাউনের সিদ্ধান্তে স্থির হবে কেন্দ্র সরকার।

প্রথম দফার লক ডাউনের শেষ দিনে প্রধানমন্ত্রী করোনার প্রকোপের ফলে দ্বিতীয় দফার লক ডাউন ঘোষণা করেন। আগামী ৩রা মে দ্বিতীয় দফার লক ডাউনের অন্তিম দিবস। কিন্তু ওই দিনই কি লক ডাউন শেষ হবে নাকি তার সময়সীমা আরও বাড়বে, এবং বাড়লে তা কতদিন পর্যন্ত দীর্ঘায়িত হবে এই নিয়েই আজ বৈঠক করেন প্রধানমন্ত্রী।

এদিন বেলা ১১টায় প্রধানমন্ত্রী সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রধানদের সঙ্গে বৈঠক করেন। প্রধানমন্ত্রী রাজ্যগুলিকে নির্দেশ দিয়েছেন, যেসমস্ত এলাকাগুলি রেড জোনের তালিকায় রয়েছে তাদের ক্রমে অরেঞ্জ জোন ও শেষে গ্রিন জোনে পরিনত করতে হবে। মোদি এই বৈঠকে ‘দো গজ কি দূর’- মন্ত্রে বিশ্বাসী হতে আহ্বান জানান। তিনি আরও বলেন, করোনার সংক্রমণ এড়াতে মানুষকে মাস্ক পরতে হবে ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে। এছাড়াও তিনি জানান, আগামী দিনে মাস্ক জীবনের একটি অঙ্গ হয়ে উঠবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026