নিউজ

রাজ্যে বাড়তে পারে লকডাউনের মেয়াদ, সাংবাদিক বৈঠকে এমনই জানালেন মুখ্যমন্ত্রী

সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, রাজ্য সরকার ২১ মে পর্যন্ত লকডাউনের সময়সীমা বাড়াতে চায়। সোমবার সকালে দেশের মুখ্যমন্ত্রীদের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী। এই বৈঠকে লকডাউনের মেয়াদ বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী, এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের লকডাউন বাড়ানোর প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেছেন যে ২১ মে পর্যন্ত যেরকম চলছে, চলবে। রেড জোনে আরও কড়া হবে। অল্প ছাড় মিলবে অরেঞ্জ ও গ্রিন জোনে।

কেন্দ্রের পক্ষ থেকে সেভাবে স্পষ্ট করে কিছু জানায়নি। তবে রাজ্য সরকার ২১ মে পর্যন্ত বাড়াতে চায়। মুখ্যমন্ত্রী এ বিষয়ে আজ ও কাল আলোচনা করে, পরশু সিদ্ধান্তের কথা জানাবেন বলেছেন। রাজ্যে ক্রমশ বাড়ছে আক্রান্তের সংখ্যা। ফলে লকডাউন বাড়ানো একান্ত প্রয়োজন। একেবারে লকডাউন না তুলে দিয়ে ধীরে ধীরে তোলার কথা বলেছেন বিশেষজ্ঞরা। এমনকি মুখ্যমন্ত্রীও ধাপে ধাপে লকডাউন তোলার কথা বলেছেন বলে সূত্র মারফত জানা গেছে।

কেন্দ্রের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী বলেছেন ,আমরা তো লকডাউনের পক্ষে। কিন্তু কেন্দ্র একবার বলছে লকডাউন কড়াকড়ি করতে, আবার বলছে দোকান খুলে দিতে হবে। দোকান খুললে ভিড় হবেই। মানুষকে কিভাবে আটকানো যাবে। এরফলে লকডাউন ব্যর্থ হবে। মুখ্যমন্ত্রী এটাও বলেছেন যে আজ প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে তিনি সেভাবে কিছু বলতে পারেননি। চাপ করে বসে ছিলেন বলে তিনি জানিয়েছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026