রাজ্যে চাকরির জন্য কাউকে টাকা দেবেন না। আজ বুধবার উত্তর ২৪ পরগনা জেলার গোপালনগর এর একটি দলীয় কর্মসূচি থেকে এরকম ভাষাতেই জনগণের উদ্দেশ্যে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে তিনি বার্তা দিয়েছেন, যারা পরীক্ষা নেওয়া দিয়ে টাকা দিয়ে চাকরি পেয়েছেন তাদের কিন্তু চাকরি স্থায়ীকরণ সম্ভব নয়। কিছুদিনের মধ্যেই তাদের চাকরি চলে যেতে পারে।
গোপালনগর এর জনসভা মমতা বলেছেন,”চাকরি পাওয়ার জন্য কাউকে এক পয়সা দেবেন না। যদি কেউ আপনাকে টাকা দিতে বাধ্য করে তাহলে তার নামে এফআইআর করবেন। পাড়ায় যদি বহিরাগতরা ঢোকে তাহলে তাদের আটকাবেন। তাদের বিরুদ্ধে এফআইআর করবেন। আর যদি পুলিশ এফআইআর নিতে না চায়, তাহলে সরাসরি আমাদের কার্যালয়ে যোগাযোগ করবেন। আমরা ব্যবস্থা নেব।”
প্রসঙ্গত, তৃণমূলের বিরুদ্ধে চাকরির নামে টাকা নেওয়ার অভিযোগ বেশ কয়েকদিন ধরে উঠছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেল মন্ত্রী থাকাকালীন সময়ে থেকে এই অভিযোগ উঠতে শুরু করেছিল। পরে পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসার পর থেকে তৃণমূলের বিরুদ্ধে এই অভিযোগ আরো জোরালো হতে শুরু করে। এছাড়াও, বিরোধীরা অভিযোগ জানিয়েছেন, রাজ্য সরকারের বিভিন্ন উচ্চপদে নিয়োগের জন্য তৃণমূল নেতারা মোটা টাকা আদায় করেছেন মানুষদের কাছ থেকে।
এই অভিযোগের পরিপ্রেক্ষিতে এদিন রাজ্য সরকারের অস্থায়ী কর্মীদের উদ্দেশ্যে মমতা বার্তা দিলেন,”যারা পরীক্ষা না দিয়ে চাকরি পেয়েছেন তাদের চাকরি স্থায়ীকরণ সম্ভব নয়। আমার দ্বারা যতটা সম্ভব হয় ততটা করি। কিন্তু আমাকে আইন মেনে চলতে হয়।”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…