জীবনযাপন

খালি পেটে ভুলেও খাবেন না এই ৪ খাবার, গ্যাস অ্যাসিডিটিতে চরম ভুগবেন

বেশিরভাগ মানুষই সকালে ঘুম থেকে উঠে তাদের দিন শুরু করেন চা বা কফি খেয়ে। আবার কেউ কেউ ব্রেকফাস্ট এর সাথে খান ফলের রসও। তবে এই সমস্ত খাবার খালি পেটে খাওয়া কতটা স্বাস্থ্যকর তা নিয়ে মাথা ঘামান না কেউই। তবে এমন কিছু খাবার রয়েছে, যা দিনের শুরুতে যদি খাওয়া হয় তাহলে শরীরে সৃষ্টি হতে পারে গ্যাস ও অ্যাসিডিটির সমস্যা। আর এই সমস্যা যে শরীরে একাধিক রোগের সৃষ্টি করতে পারে তা বলাই বাহুল্য।

রাতে ঘুমানোর পরেই পাকস্থলীতে হজমের প্রক্রিয়া ধীরে হয়। ঘুম থেকে ওঠার পরে পেটের মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড জমা থাকে। তার মধ্যে বেশ কিছু খাবার রয়েছে, যা ঘুম থেকে উঠে খেলে এই অ্যাসিডের পরিমাণ বেড়ে যাবে দ্বিগুণ। এই নিবন্ধের সূত্র ধরে সেইসমস্ত খাবার সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হবে। উল্লেখ্য এই হাইড্রোক্লোরিক অ্যাসিড শরীরে গ্যাসের সমস্যার পাশাপাশি অ্যাসিডিটি ও পেট ফোলার সমস্যা বাড়িয়ে দিতে পারে।

অনেকেই পেটের একাধিক সমস্যা কমাতে ঠান্ডা পানীয় কিংবা কোল্ড্রিংস খেয়ে থাকেন। তবে এটি খাওয়া যে একেবারেই অনুচিত, তা বলেন বিশেষজ্ঞদের অনেকেই।

অন্যদিকে টাইমস অফ ইন্ডিয়ার খবর অনুযায়ী যারা নিজেদের দিনের শুরু কফি দিয়ে করেন তাদের পেটে দিনের শুরুতেই সৃষ্টি হতে পারে হাইড্রোক্লোরিক অ্যাসিড। খালি পেটে এমনি হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে আর এই কফি তার পরিমাণ বাড়িয়ে দেয় আরো, যা গ্যাস ও অ্যাসিডিটির সমস্যাকে বাড়িয়ে দেয় অনেকটাই।

পাশাপাশি অনেকেই সকালে কমলালেবুর রস খেয়ে থাকেন, যেটি খালি পেটে একেবারেই খাওয়া অনুচিত বলেই মনে করেন বিশেষজ্ঞরা। অন্যদিকে সকালে অতিরিক্ত মসলাযুক্ত খাবার খালি পেটে খাওয়া একেবারেই উচিৎ নয়। কারণ এই ধরনের খাবারগুলি সকালে খালি পেটে জমে থাকা হাইড্রোক্লোরিক অ্যাসিডকে বাড়িয়ে দিয়ে গ্যাস ও অ্যাসিডিটির সমস্যাকে বাড়ায়, যা গ্যাস্ট্রিকের ও অন্ত্রের সমস্যাকেও বাড়িয়ে দিতে পারে। এছাড়াও একাধিক শারীরিক সমস্যা সৃষ্টি করতে পারে, যাতে ভেঙে যেতে পারে শরীর।

Devparna Acharya

Published by
Devparna Acharya
Tags: Lifestyle

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026