ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

লোনের ওপর ব্যাপক ছাড় দিচ্ছে SBI, উৎসবের এই মরসুমেই আপনার স্বপ্ন হবে সত্যি

এসবিআই সময়ে সময়ে গ্রাহকদের অনেক সুবিধা প্রদান করে থাকে। এখন আপনিও যদি গাড়ি কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে স্টেট ব্যাঙ্কের পক্ষ থেকে গ্রাহকদের একটি বিশেষ উপহার দেওয়া হয়েছে। উৎসবের মরশুমে গ্রাহকদের জন্য ব্যাঙ্ক একটি অফার নিয়ে এসেছে, যেখানে অটো লোন (গাড়ি লোন) গ্রহণকারীদের আর কোনও প্রসেসিং ফি দিতে হবে না।

এখন থেকে গাড়ি লোন নেওয়া গ্রাহকরা কয়েক হাজার টাকা সাশ্রয় করতে পারবেন। উৎসবের মরশুমের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে ব্যাঙ্ক। এসবিআইয়ের পক্ষ থেকে টুইট করে এই তথ্য জানানো হয়েছে। এসবিআই তাদের অফিসিয়াল টুইটারে লিখেছে যে উৎসবের মরসুমটিকে আরও দর্শনীয় করে তুলতে পারেন। এসবিআই-এর সঙ্গে হাত মিলিয়ে কিনতে পারবেন আপনার স্বপ্নের গাড়ি।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই) জানিয়েছে, ফেস্টিভ্যাল অফারের আওতায় কার লোনে গ্রাহকদের কাছ থেকে প্রসেসিং ফি নেওয়া হবে না। এসবিআইয়ের ওয়েবসাইট অনুযায়ী, এই অফারটি ৩১ জানুয়ারি ২০২৪ পর্যন্ত বৈধ।

এসবিআই কার ঋণের ক্ষেত্রে এক বছরের এমসিএলআর জারি করে। বর্তমানে তা ৮ দশমিক ৫৫ শতাংশে দাঁড়িয়েছে। ব্যাংক যদি কোনো গ্রাহককে কার ঋণ দেয়, তাহলে ন্যূনতম ৮ দশমিক ৫৫ শতাংশ হারে সুদ আদায় করবে। বর্তমানে এসবিআইয়ের গাড়ি ঋণের পরিমাণ ৮.৮০ শতাংশ থেকে ৯.৭০ শতাংশ। উল্লেখ্য, এসবিআই-এর ঋণের সুদের হার গ্রাহকের সিআইবিআইএল স্কোর অনুযায়ী নির্ধারিত হয়।

কার ঋণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র গুলি কী কী?
• গত ৬ মাসের ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ
• ২ টি পাসপোর্ট সাইজের ছবি
• একটি আবাসিক সার্টিফিকেট প্রয়োজন হবে
• বেতন স্লিপ সহ ফর্ম ১৬
• গত দুই বছরে আইটিআর রিটার্ন
• পাসপোর্ট, প্যান কার্ড, ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স ।

Saikat Sarkar

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026