ভারতের বুকে বলিউডের জনপ্রিয়তা ব্যাপক। কিন্তু শেষ কিছু বছরে এই বলিউডকে টেক্কা দিচ্ছে সাউথ ফিল্ম ইন্ড্রাস্ট্রি। আর সাউথের জয়জয়কার শুরু হয়েছিল ‘বাহুবলি‘ সিনেমা থেকে। এর প্রত্যেকটি চরিত্র এখনও মানুষের মনে গেঁথে আছে। এতে বাহুবলি প্রভাস থেকে শুরু করে তার মামা কাটাপ্পা বা অন্যদিকে শিবগামি দেবী সকলেই আজকাল নেট দুনিয়াতে চর্চায় থাকেন। আবার তারপর এই দক্ষিণী ইন্ড্রাস্ট্রির উপহার ‘কেজিএফ‘ বা ‘পুষ্পা‘। এবার এই ইন্ড্রাস্ট্রিতে নতুন করে ধামাকা করবে সুপারস্টার তথা সাউথ সিংহম সূর্যের সিনেমা। কোন ছবি রিলিজ হবে? জানতে এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
সাউথ সিংহম সূর্যের প্রতিটি সিনেমা যে সুপারহিট হবে সেই নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। কিছুদিন আগে রিলিজ হয়েছে ‘কাঙ্গুয়া‘ ছবির টিজার। এই ছবির ফাস্ট লুক দেখে ব্যাপক উত্তেজিত গোটা দেশের জনতা। সকলেই আবার অপেক্ষা করছেন একটি অ্যাকশন প্যাকড থ্রিলারের জন্য। এই টিজারে সূর্যকে প্রায় চিনতেই পারা যায়নি। সোশাল মিডিয়াতে তাঁর ছবি নিয়ে তুমুল চর্চা শুরু হয়েছে। এবার কাঙ্গুয়া ছবিতে সূর্যের লুক নিয়ে অনেক তথ্য দিয়েছেন চলচ্চিত্র বিশেষজ্ঞ ক্রিস্টোফার কানাগরাজ।
ক্রিস্টোফার কানাগরাজ জানিয়েছেন যে চলচ্চিত্রের সময়কালের অংশটি কোডাইকানাল এবং রাজামুন্দ্রির জঙ্গলে প্রাকৃতিক আলোতে শ্যুট করা হয়েছে। সেখানে যাতায়াত ব্যবস্থা না থাকায় দলটিকে প্রতিদিন বনের ভেতর দিয়ে হেঁটে যেতে হতো। সূর্যের মেকআপে প্রতিদিন দুই ঘণ্টা সময় লেগেছে। বর্তমানে সূর্য ও দিশা পাটানির দৃশ্যের শুটিং চলছে। গোয়া, এন্নোর, ইভিপি স্টুডিও এবং কোডাইকানালে এর শুটিং হচ্ছে। এই দলের ক্যামেরা টিমও একই যা Bahubali, KGF, Pushpa এবং RRR-এর জন্য ব্যবহার করা হয়েছিল। এই সিনেমাটির নভেম্বর মাসের মধ্যে শুটিং হয়ে যাবে। ২০২৪ সালে এই সিনেমা রিলিজ করবে। হিন্দি, তামিল এবং তেলেগুর মতো বিভিন্ন ভাষায় এই ছবিটি মুক্তি পাবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…