জীবনযাপন

নিজের এই জিনিস গুলো অন্য কাউকে ব্যবহার করতে দেবেন না

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সোমনাথ বিশ্বাস : হাঁচি বা কাশি ছাড়াও দৈনন্দিন ব্যবহার্য নানারকম জিনিস থেকে একজনের শরীরের জীবাণু, ব্যাকটেরিয়া অন্যজনের শরীরে ছড়াতে পারে। তাই সাবধান থাকুন, নিজের জিনিস কাউকে ব্যবহার করতে দেওয়ার আগে বা অন্যকারও জিনিস নিজে ব্যবহার করার আগে। জেনে নিন কোন জিনিস অন্যকারও ব্যবহার করা উচিত নয়।

নেইল কাটারঃ আমরা প্রায়শই অন্য কারো নেইল কাটার নিজেরা ব্যবহার করি। কিন্তু এটা করা একদমই উচিত না। কারণ হাতের আঙ্গুলে, নখের ফাঁকে থাকে নানা রকম জীবাণু। আর নেইল কাটার ব্যবহারের ফলে খুব সহজেই তা একজনের শরীর থেকে আর একজনের শরীরে চলে যায়। অন্য কারও নেইল কাটার ব্যবহার করলে ফাঙ্গাল ডিজিজ এবং এইচপিভি হতে পারে।

তোয়ালে, গামছাঃ অনেকসময় বাড়িতে আমরা এক তোয়ালে বা গামছা অনেকজনকে ব্যবহার করতে দেখি। একজনের ব্যবহার করা তোয়ালে বা গামছা আরেকজন ব্যবহার করলে ফাঙ্গাল ইনফেকশন এবং ব্যাকটেরিয়া ছড়াতে পারে। ফলে র‍্যাস, ব্রণ, কনজাঙ্কটিভাইটিস ইত্যাদি হতে পারে। তাই আর একজনের তোয়ালে বা গামছা ব্যবহার না করাই ভালো।

কসমেটিকসঃ অন্যকারো ব্যবহার করা কসমেটিকস যেমন নেইলপালিশ, লিপস্টিক, আইলাইনার এসব নিজর একদমই লাগানো উচিত না। এমনকি মেকআপ স্টোরেও ট্রায়াল দেয়ার জন্য যেগুলো রাখা হয় সেগুলো ব্যবহার করবেন না। নানারকম জীবাণু আসতে পারে এরমাধ্যমে।

হেডফোনঃ গান শোনার জন্যে অন্য কারও হেডফোন চেয়ে নেওয়ার অভ্যাস আমাদের সকলেরই কমবেশি আছে। কিন্তু এর মাধ্যমে কিন্তু ব্যাকটেরিয়া ছড়াতে পারে। তাই কেউ যদি আপনার হেডফোন ব্যবহার করে, তাহলে ফেরত নেওয়ার পর ভালো করে রাবিং অ্যালকোহল দিয়ে পরিষ্কার করে নিন।

চিরুনিঃ হাতের কাছে যে চিরুনি পান সেটা দিয়েই যদি চুল আঁচড়ানোর অভ্যাস থাকে তাহলে কিন্তু বিপদ। কারণ, চিরুনির মাধ্যমে উকুন, স্ক্যাবিস ছড়াতে পারে। এমনকি মাথার ত্বকে ইনফেকশনও হতে পারে। তাই নিজের জন্যে আলাদা একটা চিরুনি ব্যবহার করুন।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026