বিনোদন

স্কুলে যেতে ভালো লাগে না, নায়িকা হওয়ার দৌড়ে ছোট্ট হিয়া

করোনা অতিমারীর কারণে লকডাউনের ফলে গত বছর থেকেই অধিকাংশ ছাত্রছাত্রী অনলাইন ক্লাসের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। অভিনেত্রী হিয়া দে (Hiya dey)-ও জানাল, তার স্কুলে যেতে ভালো লাগে না। অনলাইন ক্লাসেই বেশি স্বচ্ছন্দ্য সে।

কারণ অনলাইন ক্লাস যেকোনো জায়গা থেকেই করা যায়। স্কুল থাকলেই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান করে, খাওয়াদাওয়া করে স্কুলে দৌড়াতে হয় যা হিয়ার ভালো লাগে না। তবে অনলাইন ক্লাসে বন্ধুদের সঙ্গে দেখা হয় না বলে খারাপ লাগে হিয়ার। ফলে স্কুলের বন্ধুদের সঙ্গে ভিডিও কলে কথা বলে হিয়া। এই মুহূর্তে সে ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। লকডাউনে হিয়ার প্রিয় বন্ধু হয়ে উঠেছে ফিল্ম। তবে অ্যাকশন ও কমেডিতে ভরপুর দক্ষিণী ফিল্ম তার বেশি পছন্দের। লকডাউনে হিয়া ও তার দিদি মিলে প্রায় 140 টি ফিল্ম দেখে ফেলেছে এবং দুটি বই পড়ে ফেলেছে। বাংলা ফিল্মে অ্যাকশন থাকে না বলে হিয়ার পছন্দ নয়। তাই সে ঠিক করেছে, বড় হয়ে অ্যাকশন ফিল্ম প্রযোজনা ও পরিচালনা করবে।

আংশিক লকডাউনের ফলে শুটিংয়ে ছাড় দেওয়ায় সেটে ফিরেছে টিম ‘ফেলনা’। ‘ফেলনা’-র মাধ্যমে প্রায় দুই বছর পর টেলিভিশনে কাজ শুরু করেছে হিয়া। ‘ফেলনা’ সিরিয়ালে ফেলনার ভূমিকায় অভিনয় করছে হিয়া। তবে তার পছন্দ ছিল ‘শুট ফ্রম হোম’-এর দিনগুলি। বাড়ি থেকেই ‘ফেলনা’র- প্রোমো শুট করেছিল হিয়া। হিয়া মজা করে বলেছে, তার মা হতেন পরিচালক, বাবা টেকনিশিয়ান ও দিদি মেকআপ আর্টিস্ট। একজন আত্মীয় তার পোশাক বানিয়ে দিতেন। এছাড়া দিদির কানের দুল, মায়ের ওড়নাও শুটিংয়ের কাজে আসত। নিজেদের বাড়ির পিছনে ছোট বাগানে শুট করত হিয়া।

‘পটলকুমার গানওয়ালা’-য় অভিনয় করে বিখ্যাত হওয়া হিয়ার এখন শুটিং ফ্লোরে হাতে গ্লাভস, মুখে মাস্ক পরে ও স‍্যানিটাইজার ব্যবহার করে দিন কেটে যায়। আগের মতো খোলাখুলি আড্ডার পরিবেশ নেই বলে জানিয়েছে হিয়া। আগে সেটের বাইরে ঘুরে বেড়ানো যেত। এখন মেকআপ রুমেই বেশিরভাগ সময় বসে থাকতে হয়। শুধুমাত্র শটের সময় ফ্লোরে যেতে হয়। সকাল থেকে রাত অবধি সেটেই কেটে যায় হিয়ার। তার মধ্যেই চলে অনলাইন ক্লাস। অবসর সময়ে সেটে বসে অনলাইনেই ফিল্ম দেখে হিয়া। সে নিজেও অংশুমান প্রত‍্যুষ (Angsuman pratyush) পরিচালিত পরবর্তী ফিল্ম ‘নির্ভয়া’-য় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছে।

Anirban Kundu

Recent Posts

‘রোজা’ দিয়েই রাতারাতি সুপারস্টার! হেমা মালিনীর ভাইঝির সেই অজানা গল্প জানলে অবাক হবেন

বলিউডে এমন অনেক মুখ রয়েছে যারা এক ছবিতেই দর্শকের মনে চিরস্থায়ী জায়গা করে নিয়েছেন। ঠিক…

March 27, 2026

আরসিবির নতুন মালকিনের মন মজেছে শুভমান গিলে, সোশাল মিডিয়ায় নিজেই ইঙ্গিত দিলেন লাস্যময়ী—তোলপাড় নেটদুনিয়া

আইপিএল জয়ের পর থেকেই আরসিবিকে ঘিরে উত্তেজনা তুঙ্গে, আর তার মাঝেই সামনে এল এক চমকপ্রদ…

March 27, 2026

Ghatal-Mumbai Bus Service: ৪০ ঘণ্টায় মুম্বাই! ঘাটাল থেকে সরাসরি বাস শুরু, জানুন বাসের ভাড়া কত?

বাস যাত্রীদের জন্য বড় সুখবর। এবার এক বাসেই পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে সরাসরি মুম্বাই যাওয়া…

March 27, 2026

ব্যাট ছেড়ে কুকুরকে কোলে! IPL শুরুর আগেই মানবিক মুহূর্তে ভাইরাল ভারতীয় ক্রিকেটার, দেখুন VIDEO

আইপিএল শুরুর ঠিক আগেই এমন একটি ভিডিও সামনে এসেছে, যা ক্রিকেটপ্রেমীদের পাশাপাশি সাধারণ মানুষকেও আবেগপ্রবণ…

March 27, 2026

মাসে কটা LPG সিলিন্ডার বুক করতে পারবেন? নতুন নিয়ম না জানলে সমস্যায় পড়বেন

দেশ জুড়ে এলপিজি গ্যাস নিয়ে পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে। আন্তর্জাতিক বাজারে অস্থিরতার প্রভাব এবার পড়েছে ভারতের…

March 27, 2026

Sunidhi Chauhan: ‘চোখে চোখে কথা বলো’, বাংলা গান গেয়ে মঞ্চ কাঁপালেন সুনিধি চৌহান, দেখুন ভাইরাল ভিডিও

কলকাতার মঞ্চে নামতেই যেন আগুন ধরালেন বলিউডের জনপ্রিয় গায়িকা সুনিধি চৌহান। একের পর এক হিট…

March 27, 2026