IMD জানিয়েছে আরব সাগরে নতুন করে দুটি ঘূর্ণিঝড় হয়েছে। এই দুটি ঝড়ের মধ্যে একটি ইতিমধ্যে নিম্নচাপে পরিণত হয়েছে। এই নিম্নচাপ খুব দ্রুত গভীর নিম্নচাপে পরিণত হবে। আর আরেকটা ঝড় রবিবার নাগাদ নিম্নচাপে পরিণত হতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। রবিবারের এই ঝড়টি ভারতের উপকূলের কাছে আসতে পারে বলে মনে করা হচ্ছে।
প্রথম ঝড়টি ভারতের দিকেই আসতে পারে। আর দ্বিতীয় ঘূর্ণিঝড়টি আগামী ৩১ মে আরও শক্তিশালী হতে পারে বলে আবহাওয়া দফতর জানিয়েছে। আর এই ঘূর্ণিঝড়টি জুন মাসের ৩ তারিখে গভীর থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। আর এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে মহারাষ্ট্র, গোয়া ও কর্ণাটকের উপকূলবর্তী অঞ্চলগুলিতে।
প্রসঙ্গত, এদিকে আগামী ৪৮ ঘন্টায় পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলের কাছে প্রবল ঝড়-বৃষ্টি হতে পারে। মূলত বঙ্গোপসাগর উত্তাল হবার কারণেই এই ঝড়-বৃষ্টি হবে। তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…